Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
সর্বজনীন পেনশন আমানতের ৫০% পর্যন্ত ঋণ হিসেবে নেওয়া যাবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 August, 2023, 11:45 am
Last modified: 30 August, 2023, 12:06 pm

Related News

  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হবে: অর্থ সচিব
  • প্রায় ৯৯ শতাংশ পোশাককর্মীরই সর্বজনীন পেনশন স্কিমে আগ্রহ নেই: জরিপ
  • ‘প্রত্যয়’ স্কিম নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের
  • সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

সর্বজনীন পেনশন আমানতের ৫০% পর্যন্ত ঋণ হিসেবে নেওয়া যাবে

জমা হওয়া অর্থ নিরাপদ ও লাভজনক খাতে বিনিয়োগের জন্য একটি এক্সপার্ট কমিটি গঠন করা হবে বলে জানান জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান।
টিবিএস রিপোর্ট
30 August, 2023, 11:45 am
Last modified: 30 August, 2023, 12:06 pm
অলংকরণ: টিবিএস

সর্বজনীন পেনশনের টাকা জমার একটি অংশ চাঁদাদাতারা ঋণ হিসেবেও নিতে পারবেন। 

নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসা, গৃহ নির্মাণ, গৃহ মেরামত বা সন্তানের বিবাহের ব্যয়ের জন্য চাঁদাদাতা ইচ্ছা করলে পেনশন তহবিলে জমাকৃত অর্থের ৫০% পর্যন্ত ঋণ হিসেবে উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান।

মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

এছাড়া জমা হওয়া অর্থ নিরাপদ ও লাভজনক খাতে বিনিয়োগের জন্য একটি এক্সপার্ট কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। 

যেখানে প্রাইভেট সেক্টরের প্রতিনিধি, অর্থনীতিবিদ, ব্যাংকার, সিকিউরিটি এক্সেচেঞ্জ কমিশনের সদস্য, একাডেমিক ও সিভিল সার্ভিসের প্রতিনিধিরা থাকবে।

তিনি বলেন, সর্বজনীন পেনশন স্কিমের চাঁদাতে আলাদা তহবিল হবে। সেই চাঁদা ব্যবহার হবে আরেকটা বিধিমালার মাধ্যমে। সেই বিধিমালা তৈরি করা হচ্ছে।

মূল প্রবন্ধ উপস্থাপনের সময় কবিরুল ইজদানী বলেন, "আমরা টার্গেট করেছি ট্রেজারি বন্ড ও ট্রেজারি বিলে ইনভেস্ট করবো। যেটি আমাদের নিশ্চিত ও নিরাপদ বিনিয়োগ হবে। বড় অর্থের সংস্থান হবে এক সময়, সেই তহবিল ব্যবস্থাপনার জন্য একটি কমিটি হবে। তারা চিন্তা করবে কোথায় অর্থ বিনিয়োগ হবে।"

তিনি আরো বলেন, ভবিষ্যতে যখন আরেকটি পদ্মা ব্রিজের মতো ব্রিজ তৈরী হবে তখন এমন বড় স্কিমে ফান্ড দেওয়া হবে। বিশ্বের যত পেনশন ফান্ড আছে প্রত্যেকে চান একটা নিরাপদ বিনিয়োগ করতে যেখানে মুনাফাটা নিশ্চিত করা যায়।"

তিনি বলেন, "সাসটেইনেবিলিটির জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হলো জনগণের আস্থা অর্জন। আর এজন্য 'সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩' জাতীয় সংসদে পাশ হয়েছে।"

তিনি বলেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো যুদ্ধের কারণে শাসন পরিবর্তন বা বৈশ্বিক পরিস্থিতি খারাপ হলেও সর্বজনীন পেনশন স্কিম নিরাপদ থাকবে।

"এর নিরাপত্তা নিয়ে সন্দেহ করার কোন কারণ নেই। এটি জনগণের স্কিম, এবং এটি নিরাপদ থাকুক তা সরকারই নিশ্চিত করবে," বলেন তিনি।

এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি আরদাশির কবির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
 

Related Topics

টপ নিউজ

সর্বজনীন পেনশন স্কিম / সর্বজনীন পেনশন ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হবে: অর্থ সচিব
  • প্রায় ৯৯ শতাংশ পোশাককর্মীরই সর্বজনীন পেনশন স্কিমে আগ্রহ নেই: জরিপ
  • ‘প্রত্যয়’ স্কিম নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের
  • সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]