Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ঢাকার পর এবার সিলেটে সমাবেশ করতে চায় জামায়াত

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
05 July, 2023, 05:55 pm
Last modified: 05 July, 2023, 06:02 pm

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

ঢাকার পর এবার সিলেটে সমাবেশ করতে চায় জামায়াত

আজ বুধবার (৫ জুলাই) বিকেলে পাঁচ সদস্যের প্রতিনিধি দল জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারি মো. শাহজাহান আলী স্বাক্ষরিত আবেদনপত্রটি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কাছে জমা দিয়েছেন।
সিলেট প্রতিনিধি
05 July, 2023, 05:55 pm
Last modified: 05 July, 2023, 06:02 pm

দীর্ঘদিন ধরে অনেকটা গোপনে কার্যক্রম চালিয়ে আসছিল জামায়াতে ইসলামী। তবে নির্বাচনের আগমূহূর্তে এসে আবারো প্রকাশ্যে মাঠে নামার আভাস দিয়েছে দলটি। এরই অংশ হিসেবে, ১৫ জুলাই সিলেটে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো জামায়াত।

১০ দফা দাবিতে সিলেট সাব-রেজিষ্ট্রার মাঠে আহুত এই সমাবেশের অনুমতি চেয়ে বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কাছে আবেদন করেছে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা। এরআগে দীর্ঘদিন পর গত মাসে ঢাকায় প্রথম প্রকাশ্যে সমাবেশ করে জামায়াত।

আজ বুধবার (৫ জুলাই) বিকেলে পাঁচ সদস্যের প্রতিনিধি দল জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারি মো. শাহজাহান আলী স্বাক্ষরিত আবেদনপত্রটি এসমপিতে জমা দিয়েছেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারি মো. শাহজাহান আলী।

এসময় তার সাথে ছিলেন- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট বারের সিনিয়র আইনজীবী আজিম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল খালিক।

জামায়াতের আবেদনে উল্লেখ করা হয়, কেন্দ্র-ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামার মুক্তিসহ ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৫ জুলাই শনিবার দুপুর ২টায় সিলেট সাব-রেজিষ্ট্রার মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচি আমরা সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

এ ব্যাপারে সিলেট মহানগর শাখার সেক্রেটারি মো. শাহজাহান আলী বলেন, 'সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন না। আমরা অন্য একজন কর্মকর্তার কাছে আবেদন জামা দিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন, কমিশনার আসলে তারা বসে সিদ্ধান্ত নিয়ে জানাবেন। তবে আমরা আশা করছি, তারা আমাদের সমাবেশের অনুমতি দেবেন। আমরা শান্তিপূর্ণ একটি সমাবেশ করতে চাই।'

তবে জামায়াতের সমাবেশের আবদনের বিষয়ে এখনো কিছু জানেন না বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার ইলিয়াছ শরীফ।

সরকারের কঠোর অবস্থানের কারণে দীর্ঘদিন ধরেই রাজনীতির মাঠে কোণঠাসা জামায়াত। বিভিন্ন ইস্যুতে আচমকা ঝটিকা মিছিল ছাড়া দীর্ঘদিন ধরে প্রকাশ্যে তেমন কোন কার্যক্রম নেই দলটির। এসব ঝটিকা মিছিলেও পুলিশের বাধা প্রদানের অভিযোগ রয়েছে। এরমধ্যে সম্প্রতি ঢাকায় সমাবেশ করে দীর্ঘদিন পর প্রকাশ্যে আসে জামায়াত। নির্বাচনের আগে জামায়াতের এই প্রকাশ্যে আসা নিয়ে রাজনীতিতে নানামুখী আলোচনা রয়েছে। সরকারের সাথে জামায়াতের আঁতাতেরও অভিযোগ করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে।
    

 

 

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / সমাবেশ / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]