Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত আরিফের

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
01 May, 2023, 05:25 pm
Last modified: 01 May, 2023, 05:29 pm

Related News

  • কাউন্সিলর থেকে মন্ত্রী- রূপকথার গল্পের মতো উত্থান আরিফের
  • শেষ হলো আপিল শুনানি: দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বেশিরভাগ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ইসির
  • ‘বিশেষ বিবেচনায়’ প্রার্থিতা ফিরে পেলেন খাগড়াছড়ির জিরুনা ত্রিপুরা
  • দুদক-ইসি ঠিকমতো কাজ করলে, ২০০৮ সালের ভোটে হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান
  • ইসিতে আপিল মঞ্জুর, বগুড়া-২ আসনেও প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত আরিফের

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা এখন অধিকার আদায়ের লড়াইয়ে আছি। অধিকার আদায়ের লক্ষ্যে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের দল (বিএনপি) অংশগ্রহণ করবে না। তবে সিলেটের প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাব’।
সিলেট প্রতিনিধি
01 May, 2023, 05:25 pm
Last modified: 01 May, 2023, 05:29 pm
সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত আরিফের

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

আজ সোমবার মে দিবসের একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে এই বিএনপি নেতা বলেন, 'কোন প্রেক্ষাপটে সিলেটের নির্বাচনে প্রার্থী হচ্ছি তা আগামী ২০ মে'র সমাবেশ করে স্পষ্ট করব'।

এদিকে বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। সিটি করপোরেশন নির্বাচনও বর্জন করেছে দলটি। এ অবস্থায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক নির্বাচনে প্রার্থী হবেন কি-না এনিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিলো। নির্বাচনের তফসিল ঘোষণার পর আরিফুল হক লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেও আসেন। তবে প্রার্থী হওয়া বা না হওয়া নিয়ে এতদিন স্পষ্ট করে কিছু বলছিলেন না আরিফ। ফলে তাকে নিয়ে গুঞ্জন আরো বাড়ছিল। অবশেষে সোমবার অনেকটা স্পষ্ট করেই প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন তিনি।

মে দিবস উপলক্ষে সোমবার দুপুরে নগরের রেজিস্ট্রারি মাঠে জাতীয়তাবাদী শ্রমিকদল ও সহযোগী বিভিন্ন সংগঠনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, 'আমরা এখন অধিকার আদায়ের লড়াইয়ে আছি। অধিকার আদায়ের লক্ষ্যে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের দল (বিএনপি)  অংশগ্রহণ করবে না। তবে সিলেটের প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাব'।

আরিফ বলেন, বিএনপি কেন নির্বাচনে যাবে না- এর ব্যাখাসহ কারণ, এবং কেন সিলেটের প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাবো - এ দুটি বিষয়ে জানাতে, আগামী ২০ মে রেজিস্ট্রারি মাঠে সমাবেশ আহ্বান করেছি। ওই সমাবেশে সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা জনগণের কাছে তুলে ধরবো।

এদিকে প্রার্থিতার ইঙ্গিত দিলেও এবারের সিটি নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, 'জাতীয় নির্বাচনে ইভিএম বাতিল করা হয়েছে। অথচ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট। ইভিএম তাদের মেকানিজমের অন্যতম একটা বিষয়। এতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিলেও কারসাজি করে আরেকজনকে জিতিয়ে দেয়া হবে। তাই এটি একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে'।

আরিফুুল হক চৌধুরী আরও অভিযোগ করেন, সিলেটে দীর্ঘদিনের সম্প্রীতি নষ্ট করতে প্রশাসনে ব্যাপক রদবদল করা হচ্ছে। এমন অপচেষ্টা জনগণ রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে। এতে আওয়ামী লীগের প্রার্থী- দলটির যুক্তরাজ্য শাখার যুগ্নসম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিলেট সিটিতে ২০১৩ ও ২০১৮ সালের সর্বশেষ দুটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আরিফুল হক।

 

Related Topics

টপ নিউজ

সিলেট সিটি নির্বাচন / মেয়র আরিফুল হক চৌধুরী / প্রার্থিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • কাউন্সিলর থেকে মন্ত্রী- রূপকথার গল্পের মতো উত্থান আরিফের
  • শেষ হলো আপিল শুনানি: দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বেশিরভাগ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ইসির
  • ‘বিশেষ বিবেচনায়’ প্রার্থিতা ফিরে পেলেন খাগড়াছড়ির জিরুনা ত্রিপুরা
  • দুদক-ইসি ঠিকমতো কাজ করলে, ২০০৮ সালের ভোটে হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান
  • ইসিতে আপিল মঞ্জুর, বগুড়া-২ আসনেও প্রার্থিতা ফিরে পেলেন মান্না

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]