Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
রমজানের পণ্য আমদানির এলসি খুলতে সরকারি ব্যাংকগুলোকে গভর্নরের নির্দেশনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2023, 11:45 am
Last modified: 12 January, 2023, 11:39 am

Related News

  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে
  • রমজানের পণ্য ‍বিপুল পরিমাণে আমদানি হলেও বাজারে দাম বাড়ছেই
  • খাতুনগঞ্জে রমজানের আগে পণ্যের রেকর্ড মজুত, কমছে নিত্যপণ্যের দাম
  • রমজান সামনে রেখে ছয় নিত্যপণ্যের আমদানি বেড়েছে
  • রমজানকে সামনে রেখে আমদানি বেড়েছে, দাম কমতে পারে পণ্যের

রমজানের পণ্য আমদানির এলসি খুলতে সরকারি ব্যাংকগুলোকে গভর্নরের নির্দেশনা

রেমিট্যান্স ও এক্সপোর্ট প্রসিডের ডলারের একটা অংশ যেন ছোলা, ডাল, চিনি, পেয়াজ, ভোজ্যতেল ও খেজুরের মতো পণ্য আমদানিতে খরচ করা হয়, রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোকে সে নির্দেশনাও দিয়েছেন গভর্নর।
টিবিএস রিপোর্ট
11 January, 2023, 11:45 am
Last modified: 12 January, 2023, 11:39 am
টিবিএস ফাইল ছবি

রমজান মাসে পণ্য আমদানির এলসি খুলতে রাষ্ট্রায়ত্ব চারটি ব্যাংককে নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এমডিদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দিয়েছেন গভর্নর।

সভায় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমান; সোনালী ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম; জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুস সালাম আজাদ; অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবির এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাহাঙ্গীর অংশ নেন।

সভার একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সংকটকালীন এ সময়ে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোকে সরকারি এলসি খোলা ও সেটেলমেন্টে ভূমিকা রাখার জন্য প্রশংসা করেন। রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের এলসি খোলার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছেন তিনি।

এছাড়া রেমিট্যান্স ও এক্সপোর্ট প্রসিডের ডলারের একটা অংশ যেন ছোলা, ডাল, চিনি, পেয়াজ, ভোজ্যতেল ও খেজুরের মতো পণ্য আমদানিতে খরচ করা হয়, রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোকে সে নির্দেশনাও দিয়েছেন গভর্নর।

রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর সার্বিক অবস্থাকে গভর্নর পজেটিভ বলেছেন উল্লেখ করে মো. আব্দুস সালাম আজাদ টিবিএসকে বলেন, "রেমিট্যান্স ও এক্সপোর্ট ইনকামসহ বৈদেশিক বাণিজ্যের সবকিছু সহনশীল পর্যায়ে চলে আসছে। আমাদের ব্যাংকগুলোতে রেমিট্যান্সের প্রবাহও সন্তোষজনক।"

"জানুয়ারির প্রথম সপ্তাহেই ১৩ মিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। সরকারি এলসি সেটেলমেন্টে আমরা রিজার্ভ থেকে ডলার সহায়তা পাচ্ছি। আমাদের নিজস্ব সংস্থান থেকে ডলার ম্যানেজ করার চেষ্টা করে যাচ্ছি। আমরা যেন সেটিকে আরো বাড়াতে পারি, সে নির্দেশনাও পেয়েছি,"

"তিনি আমাদের বলেছেন, সামনের রমজানের সময়ে আমরা যেন জনগণের সঙ্গে থাকি, সাপোর্ট দিই। সরকারি ব্যাংকগুলোও রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের এলসি খোলার জন্য প্রস্তুত, আমরা কিছুকিছু খুলছিও। এছাড়া আমরা বেসরকারি এলসিও খুলছি," যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

রমজানের পণ্য / এলসি ওপেনিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে
  • রমজানের পণ্য ‍বিপুল পরিমাণে আমদানি হলেও বাজারে দাম বাড়ছেই
  • খাতুনগঞ্জে রমজানের আগে পণ্যের রেকর্ড মজুত, কমছে নিত্যপণ্যের দাম
  • রমজান সামনে রেখে ছয় নিত্যপণ্যের আমদানি বেড়েছে
  • রমজানকে সামনে রেখে আমদানি বেড়েছে, দাম কমতে পারে পণ্যের

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]