Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৫২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 May, 2020, 12:45 pm
Last modified: 02 May, 2020, 10:28 pm

Related News

  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৮
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৫২

এ নিয়ে মৃতের সংখ্যা ১৭৫ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৫৫২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৮ হাজার ৭৯০ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।
টিবিএস রিপোর্ট
02 May, 2020, 12:45 pm
Last modified: 02 May, 2020, 10:28 pm
ছবিটি প্রতীকী

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭৫ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৫৫২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৮ হাজার ৭৯০ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।

শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে ১৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তিনি বলেন, ১৯৭১ সালের ২ মে বাংলাদেশের স্বাস্থ্য অধদপ্তর প্রতিষ্ঠা হয়। করোনা মোকাবেলায় স্বএস্থ্য অধিদপ্তর কাজ করবে এবং প্রতিহত করতে সফল হবে এই আশা ব্যক্ত করেন তিনি।  

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৯৩টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সারা দেশে মোট ৩১টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট আক্রান্ত: ৮ হাজার ৭৯০জন।
  • এ পর্যন্ত সুস্থ হয়েছেন: ১৭৭ জন।
  • মারা গেছেন: ১৭৫ জন।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩৪ লাখ ২ হাজার ১৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০ লাখ ৮৩ হাজার ৯০১ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৩৯ হাজার ৬২২ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ৬৫ হাজার ৭৭৬ জন।
  • ইতালি: ২৮ হাজার ২৩৬ জন।
  • যুক্তরাজ্য: ২৭ হাজার ৫১০ জন।
  • স্পেন: ২৪ হাজার ৮২৪ জন।
  • ফ্রান্স: ২৪ হাজার ৫৯৪ জন।
  • বেলজিয়াম: ৭ হাজার ৭০৩ জন।
  • জার্মানি: ৬ হাজার ৭৩৬ জন।
  • ইরান: ৬ হাজার ৯১ জন।
  • ব্রাজিল: ৬ হাজার ৪১২ জন।
  • নেদারল্যান্ড: ৪ হাজার ৮৯৩ জন।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / অনলাইন বুলেটিন / রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) / স্বাস্থ্য অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৮
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]