Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
স্মার্টফোন চার্জ দিতে আমরা যে ৫ ভুল করি

ফিচার

টিবিএস ডেস্ক
11 February, 2023, 02:40 pm
Last modified: 11 February, 2023, 02:51 pm

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • স্মার্টফোন ও টেলিযোগাযোগ সেবায় উচ্চ কর ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা: বিশেষজ্ঞরা
  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার
  • স্মার্টফোন এখন দরকারি; উচ্চ কর যদিও অনেকের ধরাছোঁয়ার বাইরে ঠেলে দিচ্ছে
  • এআই-এর উত্থানে আগামী বছর থেকে বাড়তে পারে স্মার্টফোনের দাম

স্মার্টফোন চার্জ দিতে আমরা যে ৫ ভুল করি

স্মার্টফোন চার্জ করারও কিছু নিয়মকানুন আছে। আমরা অনেকেই চার্জিংয়ের সময় অনেক ভুল করি।
টিবিএস ডেস্ক
11 February, 2023, 02:40 pm
Last modified: 11 February, 2023, 02:51 pm
প্রতীকী ছবি। সংগৃহীত

অনেকেই আছেন, স্মার্টফোনের চার্জ নিয়ে ভীষণ সতর্ক থাকেন সবসময়। চার্জ একটু কমে গেলেই আবারও চার্জে বসিয়ে ব্যাটারি শতভাগ পূর্ণ করে নেন। এটি আদতে করা উচিত নয়। স্মার্টফোন চার্জ করারও কিছু নিয়মকানুন আছে। আমরা অনেকেই চার্জিংয়ের সময় অনেক ভুল করি। এমন পাঁচটি ভুলের কথা জানিয়েছে মোবাইল প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজচায়না।

কেবল অফিসিয়াল চার্জার ব্যবহার করুন

অফিসিয়াল চার্জার ব্যবহার না করে যেকোনো চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা সবচেয়ে বড় ভুলগুলোর একটি। আপনার ফোনের সক্ষমতা অনুসরণ করে নির্মাতা কোম্পানি ওই চার্জারটি তৈরি করেছে। তাই অন্য কোনো চার্জার ব্যবহার করলে তা-তে ফোনের ক্ষতি হতে পারে। যেমন ভুল চার্জার ব্যবহারের কারণে অতিরিক্ত ভোল্টেজ ফোনের সূক্ষ্ম যন্ত্রপাতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

শুধু চার্জার নয়, কেবলের ক্ষেত্রেও অফিসিয়াল কেবল ব্যবহার করা উচিত।

পুরো চার্জ করা উচিত নয়

সাধারণত চার্জ ২০ শতাংশে নেমে এলে স্মার্টফোন নোটিফিকেশন দিয়ে ব্যাটারি সেভার অপশন চালু করার পরামর্শ দেয়। এ ধরনের নোটিফিকেশন পাওয়ার পর ফোন চার্জে বসানো জরুরি।

বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনের উপযুক্ত লোড পার্সেন্টেজ হচ্ছে ২০ থেকে ৮০ শতাংশ। অনেক ফোনের চার্জ কমে গেলে এটি ধীরগতির হয়ে পড়ে। তাই চার্জ একেবারে কমে যাওয়ার আগেই ফোন চার্জে বসানো উচিত। এবং একইসঙ্গে ফোনকে শতভাগ চার্জ দেওয়া উচিত নয়। বরং ৮০ থেকে ৯০ শতাংশ চার্জ হলেই চার্জার থেকে ফোন খুলে ফেলা উচিত।

চার্জ শেষে সকেট থেকে চার্জার খুলে ফেলুন

আধুনিক স্মার্টফোনগুলোর চার্জ ১০০ শতাংশ হয়ে যাওয়ার পর এগুলো স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ করে দেয়। কিন্তু তার মানে এ নয় যে, চার্জারের ফাংশনও তখন বন্ধ হয়ে যায়। তাই চার্জে লাগানো অবস্থায় ফোন ব্যবহার করা উচিত নয়। কারণ ফোন ব্যবহার করলে চার্জ কমতে থাকে, ফলে ফোন আবার পুনরায় চার্জ নিতে শুরু করে। এতে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে।

তাপের ফলে ব্যাটারির জীবনীশক্তি হ্রাস পায়

ব্যাটারির জীবনীশক্তির ওপর তাপের একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বস্তুতপক্ষে, ব্যাটারির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে তাপকে বিবেচনা করা হয়। তাই ফোন গরম স্থানে রেখে ফোন চার্জ করা যাবে না। অতিরিক্ত তাপের কারণে ব্যাটারির সক্ষমতা দ্রুত হ্রাস পায়।

চার্জে রেখে ফোন ব্যবহার করা উচিত নয়

গেম খেলার সময় বা ভিডিও দেখার সময় আমরা অনেকেই ফোন চার্জে রাখি। এটি ফোনের জন্য ভীষণ ক্ষতিকর। কারণ এর ফলে ফোন ও চার্জারের মধ্যকার চার্জিং সাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এতে ব্যাটারির তাপমাত্রাও বেড়ে যায়।

Related Topics

টপ নিউজ

চার্জার / স্মার্টফোন / চার্জ দেওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • স্মার্টফোন ও টেলিযোগাযোগ সেবায় উচ্চ কর ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা: বিশেষজ্ঞরা
  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার
  • স্মার্টফোন এখন দরকারি; উচ্চ কর যদিও অনেকের ধরাছোঁয়ার বাইরে ঠেলে দিচ্ছে
  • এআই-এর উত্থানে আগামী বছর থেকে বাড়তে পারে স্মার্টফোনের দাম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]