Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
পার্ক, সঙ্গীত ও জিভে জল আনা কেক: বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর ভিয়েনা 

ফিচার

টিবিএস ডেস্ক   
03 July, 2022, 03:50 pm
Last modified: 04 July, 2022, 03:29 pm

Related News

  • আমার সত্যজিৎ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • ভিয়েনায় ক্যাথেড্রালে ঘুরতে গিয়ে মানুষের খুলি চুরি, ৬০ বছর পর ফিরিয়ে দিলেন জার্মান পর্যটক
  • নারী উদ্যোক্তাদের কেকের উৎসব, আগারগাঁওয়ে ‘কেকপট্টি’ যেমন দেখা গেল
  • ইসরায়েল অংশ নিলে এবার ইউরোভিশন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি স্পেনের

পার্ক, সঙ্গীত ও জিভে জল আনা কেক: বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর ভিয়েনা 

আপনার হাতে যদি মাত্র এক সপ্তাহও সময় থাকে, ভিয়েনা ওই স্বল্প সময়েই তার নিজ জাদুতে আপনাকে মুগ্ধ করবে! ভিয়েনার সংস্কৃতি, জীবনযাত্রা, হাঁটাচলা করার মতো সুন্দর সিটি সেন্টার ও নান্দনিক ক্যাফেগুলো আপনার উপর প্রভাব ফেলবেই।
টিবিএস ডেস্ক   
03 July, 2022, 03:50 pm
Last modified: 04 July, 2022, 03:29 pm
পার্ক, সঙ্গীত, ও জিভে জল আনা কেক- এই তিনে মিলে ভিয়েনা! ছবি: এমএসএন

আরো একবার বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষস্থান দখল করলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক র‍্যাংকিং অনুযায়ী, ৪১৪.৬ কিলোমিটার আয়তনের এই শহরটিই মানুষের বসবাসের জন্য সবচেয়ে উপযোগী।
এর আগে গত বছর কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে ১২তম স্থানে ছিটকে গিয়েছিল ভিয়েনা। কিন্তু এবছর আবারও নিজগুণে শীর্ষস্থানে চলে এসেছে এটি। বলে রাখা ভালো, ২০১৮ ও ২০১৯ সালেও সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় প্রথম স্থান অধিকার করেছিল ভিয়েনা।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স গ্লোবাল লিভেবিলিটি সূচক ২০২২ অনুযায়ী সেরা দশের বাকি শহরগুলো হলো- কোপেনহেগেন, সুইজারল্যান্ডের জুরিখ ও কানাদার ক্যালগরি (যৌথভাবে তৃতীয়), ভ্যাংকুয়েভার, জেনেভা, ফ্রাংকফুর্ট, টরন্টো, আমস্টারডাম, জাপানের ওসাকা ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন (যৌথভাবে দশম)। জার্মান শহরগুলো নিজেদের অবস্থান সামনের সারিতে নিয়ে এসেছে চলতি বছরের সূচকে। অন্যদিকে ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে এবার কিয়েভ পুরোপুরি বাদ গেছে এই তালিকা থেকে।

কিন্তু পাঠকের নিশ্চয়ই জানার আগ্রহ হচ্ছে, কী আছে ভিয়েনা শহরে যা এটিকে শ্রেষ্ঠদের মধ্যেও শ্রেষ্ঠতম করে তুললো? এখানে বলে রাখা ভালো, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট যে বিষয়গুলোর উপর ভিত্তি করে একটি শহরের বাসযোগ্যতা নির্ধারণ করে তা হলো- স্থিতিস্থাপকতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো। একজন অভিবাসী হিসেবে যখন আপনি কোনো শহরে থাকার কথা ভাববেন, তখন এই বিষয়গুলোকেই প্রথম বিবেচনায় রাখবেন আপনি।

কিন্তু আপনার হাতে যদি মাত্র এক সপ্তাহও সময় থাকে, ভিয়েনা ওই স্বল্প সময়েই তার নিজ জাদুতে আপনাকে মুগ্ধ করবে! ভিয়েনার সংস্কৃতি, জীবনযাত্রা, হাঁটাচলা করার মতো সুন্দর সিটি সেন্টার ও নান্দনিক ক্যাফেগুলো আপনার উপর প্রভাব ফেলবেই।

কুনসথিসটোরিশেস মিউজিয়াম

কুনসথিসটোরিশেস জাদুঘরের ভেতরে। ছবি: এমএমএস

ভিয়েনার কুনসথিসটোরিশেস জাদুঘরে একটা পুরো বিকেল কাটিয়ে দিলে আপনার মন্দ লাগবে না। সেখানে দেখতে পারেন হাজার হাজার বছরের পুরনো শিল্প সংগ্রহ। শুধু তাই নয়, শহরের বিশ্বনন্দিত সঙ্গীতের আসরও দেখে নিতে পারবেন সেখানে। মাত্র এক ইউরোর বিনিময়ে টিকিট কিনে আপনি ভিয়েনা স্টেট অপেরা দেখার অভিজ্ঞতা লাভ করবেন।

কেক চাই! কেক!

কেক খেলে মন ভালো হয়, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তো নেই। কিন্তু ভিয়েনার বিখ্যাত স্যাশেরটর্টে খেলে অল্প সময়ের জন্য হলেও জীবনটা আরেকটু বেশি সুন্দর মনে হতেই পারে! অ্যাপ্রিকট জ্যামভর্তি এই চকোলেট কেকের আবিষ্কারই হয়েছে যেন আপনার মুখে হাসি ফোটাতে! এর স্বাদ নিতে আপনি স্যাশের বা ডেমেল হোটেলে যেতে পারেন। আবার ক্যাফে ল্যান্ডটমান বা কাফে অল্ট উইয়েনেও পাবেন এই কেক।

ভিয়েনার হোটেল স্যাশের এর স্যাশেরটর্টে। ছবি: এমএসএন
  

তবে সবচেয়ে খুশির কথা হলো, ভিয়েনার জনসাধারণ পর্যটকদের প্রতি খুবই আন্তরিক। ২০১৯ সালে ভিয়েনার তিন হাজারেরও বেশি অধিবাসীর উপর চালানো এক জরিপ অনুযায়ী, নব্বই ভাগেরও বেশি মানুষ জানিয়েছে, ভিয়েনা শহর, এর বাসিন্দা ও অর্থনীতি পর্যটন শিল্প থেকে উপকৃত। ৮৩ শতাংশ মানুষ মনে করেন, পর্যটকদের দ্বারা তাদের দৈনন্দিন জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না।

স্থানীয়দের মতো করে ভিয়েনাকে উপভোগ করতে চাইলে সোজা চলে যেতে হবে ভিয়েনার সবুজ বন-বনানীতে। সাধারণত পর্যটকেরা কম যান, এমন একটি জায়গা হলো অগার্টেন, যেখানে রয়েছে পোর্সেলিন জাদুঘর এবং মুথ কনসার্ট হল; এবং সেখানে ভিয়েনা বয়েজ কয়ার নিয়মিতই পারফর্ম করে। তাই এক ঢিলে অনেক পাখি মারার একটি উপায় হচ্ছে এখানে ভ্রমণ!

সূত্র: এমএসএন 

Related Topics

টপ নিউজ

ভিয়েনা / বাসযোগ্য শহর / সঙ্গীত / কেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • আমার সত্যজিৎ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • ভিয়েনায় ক্যাথেড্রালে ঘুরতে গিয়ে মানুষের খুলি চুরি, ৬০ বছর পর ফিরিয়ে দিলেন জার্মান পর্যটক
  • নারী উদ্যোক্তাদের কেকের উৎসব, আগারগাঁওয়ে ‘কেকপট্টি’ যেমন দেখা গেল
  • ইসরায়েল অংশ নিলে এবার ইউরোভিশন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি স্পেনের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]