Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
দুঃস্বপ্নের সিরিজের পারফরম্যান্সেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি শান্ত-খালেদের, পেছালেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
29 June, 2022, 06:15 pm
Last modified: 29 June, 2022, 06:18 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

দুঃস্বপ্নের সিরিজের পারফরম্যান্সেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি শান্ত-খালেদের, পেছালেন সাকিব

চরম ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। ব্যাট হাতে বলার মতো ইনিংস খেলতে পারেননি কেউই। এরপরও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হাসান শান্ত, নুরুল হাসান সোহানদের।
টিবিএস রিপোর্ট
29 June, 2022, 06:15 pm
Last modified: 29 June, 2022, 06:18 pm
৮ বল খেলেই বিদায় নিলেন নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজটা দুঃস্বপ্নের মতো কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের। চরম ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। ব্যাট হাতে বলার মতো ইনিংস খেলতে পারেননি কেউই। এরপরও  র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হাসান শান্তর। দুটি হাফ সেঞ্চুরি করা নুরুল হাসান সোহানেরও উন্নতি হয়েছে।

ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়া ডানহাতি পেসার খালেদ আহমেদ বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন। তবে ব্যাটে-বলে অনুজ্জ্বল থাকা অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে সাকিব আল হাসানের। গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। বুধবার তা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

সেন্ট লুসিয়া টেস্টে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি শান্ত। প্রথম ইনিংসে ২৬ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান পরের ইনিংসে করেন ৪২ রান। এই দুই ইনিংসেই ১১ ধাপ উন্নতি হয়েছে তার, ৮৮ নম্বরে আছেন শান্ত। দ্বিতীয় ইনিংসে ৫০ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলা সোহান ১৪ ধাপ এগিয়ে ৮৪ নম্বরে আছেন। 

ব্যাটসম্যানরা না পারলেও খালেদ তার সামর্থ্য প্রমাণ করেছেন। প্রথম টেস্টে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের এই পেসার দ্বিতীয় টেস্টে ইনিংস নেন ৫ উইকেট। বাংলাদেশের ষষ্ঠ পেসার হিসেবে এই কীর্তি গড়া খালেদের উন্নতি হয়েছে ৯ ধাপ, তিনি আছেন ৮৮ নম্বরে। 

বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তাইজুল ইসলাম, বাঁহাতি এই স্পিনার আছেন ২৭ নম্বরে। দ্বিতীয় টেস্টে ৩ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে ৩০ নম্বরে আছেন। অনুজ্জ্বল থেকে যাওয়া বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব এক ধাপ পিছিয়ে ২৯ নম্বরে আছেন। 

ব্যাটিংয়ে বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন লিটন কুমার দাস। সেন্ট লুসিয়া টেস্টে প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা ডানহাতি এই ব্যাটসম্যান এক ধাপ পিছিয়ে ১৩ নম্বরে আছেন। এই সফরে ছুটিতে থাকা মুশফিকুর রহিম এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে আছেন। এক ধাপ অবনতি হয়েছে তামিম ইকবালেরও, তিনি আছেন ৩৮ নম্বরে। 

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ পিছিয়েছেন সাকিব, ৩৯ নম্বরে আছেন তিনি। প্রথম টেস্টে আলো ছড়িয়ে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এগোনো সাকিব আবার পিছিয়ে গেছেন। সেন্ট লুসিয়া টেস্টে ব্যাটে-বলে নিস্প্রভ থাকায় ১৮ রেটিং পয়েন্ট হারিয়ে এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন সাকিব। আগের মতোই শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা, দুই নম্বরে উঠে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। 

Related Topics

টপ নিউজ

টেস্ট র‌্যাঙ্কিং / সাকিব আল হাসান / নাজমুল হোসেন শান্ত / নুরুল হাসান সোহান / খালেদ আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]