Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ছুটিতে ক্রিকেটাররা, সবুজ গালিচায় গলফে মাতলেন সিডন্স-ডোনাল্ডরা

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
11 May, 2022, 08:00 pm
Last modified: 11 May, 2022, 08:03 pm

Related News

  • বাংলাদেশের দায়িত্ব ছেড়ে ডোনাল্ড বললেন- 'তাদেরকে ভালো অবস্থায় রেখে যাচ্ছি'
  • সাকিবের সিদ্ধান্ত ক্রিকেটের চেতনা বিরোধী, বলছেন বাংলাদেশের পেস বোলিং কোচ
  • জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স
  • সাকিব কেন বোলিং করেন না, দলের কেউ তা জানেন না
  • 'ভারতের উইকেটও সিলেটের মতোই গতিসম্পন্ন হবে'

ছুটিতে ক্রিকেটাররা, সবুজ গালিচায় গলফে মাতলেন সিডন্স-ডোনাল্ডরা

শিষ্যদের হোটেলে রেখে সবুজের পানে ছোটেন বাংলাদেশ দলের কোচিং স্টাফরা। শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভাটিয়ারি গলফ কোর্স ছিল তাদের ঠিকানা।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
11 May, 2022, 08:00 pm
Last modified: 11 May, 2022, 08:03 pm
ব্যাটিং কোচ জেমি সিডন্স ও বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু আগামী ১৫ মে। চট্টগ্রামের সাগর পাড়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। বাংলাদেশ অবশ্য বেশ আগেই প্রথম টেস্টের ভেন্যুতে চলে এসেছে। শ্রীলঙ্কা ঢাকায় থাকলেও ৮ মে চট্টগ্রামে এসে পরের দিন থেকেই অনুশীলনে নেমে পড়ে মুমিনুলবাহিনী। ৯ ও ১০ মে জহুর আহমেদে হয়েছে আঁটসাঁট অনুশীলন। 

দুই দিনের 'প্যাকড' অনুশীলনে দল ফুরফুরে মেজাজে। ক্রিকেটারদের ওপর চাপ যেন না পড়ে, সেই ভাবনা থেকে ১১ মে অনুশীলন রাখা হয়নি। এদিন ছুটি দেওয়া হয় ক্রিকেটারদের। ছুটির মতো করেই দিনটা পার করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শিষ্যরা যখন ছুটির আমেজে, কোচিং স্টাফরা তখন গলফে মেতেছিলেন। সবুজের সমারোহে দারুণ একটি দিন কাটিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স, বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটরা। 

বেশিরভাগ ক্রিকেটার হোটেলে শুয়ে-বসেই দিন পার করেছেন। প্রয়োজনে দুই-এক জন হোটেল থেকে বেরিয়েছিলন। বাকি জিম ও সুইমিংয়ে সময় পার করেছেন। চট্টগ্রামেরর ঘরের ছেলে তামিম ইকবাল, ছুটির দিনে নিজ বাড়িতে ঢু মেরেছেন ওয়ানডে অধিনায়ক। চট্টগ্রামের আরেক ঘরের ছেলে ইয়াসির আলী রাব্বিও নিজ বাড়ি থেকে ঘুরে আসেন। এর আগে সকালে ব্যাট সারানোর কাজে বাইরে যান ইয়াসির। 

শিষ্যদের হোটেলে রেখে সবুজের পানে ছোটেন বাংলাদেশ দলের কোচিং স্টাফরা। শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভাটিয়ারি গলফ কোর্স ছিল তাদের ঠিকানা। সকাল ১১টার পর হোটেল থেকে বেরিয়ে দিনের বেশিরভাগ সেখানেই পার করেন তারা। দুপুর গড়িয়ে বিকালে হোটেলে ফেরেন বিদেশি এই চার কোচ। 

দিনটা যে দারুণ কেটেছে, সেটা সিডন্সের কথাতেই পরিষ্কার। গলফ কোর্টে দিন কাটিয়ে অস্ট্রেলিয়ান এই কোচ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, 'কী দারুণ একটি দিন কাটল চট্টগ্রামের ভাটিয়ারি গলফ কোর্সে। চারপাশ মনোমুগ্ধকর এবং গলফ খেলা আনন্দের কিছু। কাল কাজে ফিরব। প্রথম টেস্টের আগে তিন দিনের অনুশীলন রয়েছে।'

প্রথম টেস্টের আগে ফুরসতের আর সময় নেই বাংলাদেশ দলের। শেষ বেলায় এসে সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে ঘরের মাঠের দলটিকে। রাতে ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসার কথা টিম ম্যানেজমেন্টের। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলে ঢাকা ফিরবে দুই দল। ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।  

Related Topics

টপ নিউজ

জেমি সিডন্স / অ্যালান ডোনাল্ড / গলফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বাংলাদেশের দায়িত্ব ছেড়ে ডোনাল্ড বললেন- 'তাদেরকে ভালো অবস্থায় রেখে যাচ্ছি'
  • সাকিবের সিদ্ধান্ত ক্রিকেটের চেতনা বিরোধী, বলছেন বাংলাদেশের পেস বোলিং কোচ
  • জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স
  • সাকিব কেন বোলিং করেন না, দলের কেউ তা জানেন না
  • 'ভারতের উইকেটও সিলেটের মতোই গতিসম্পন্ন হবে'

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]