Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
২০৩০ ফুটবল বিশ্বকাপ ছয় দেশে, ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব

খেলা

টিবিএস রিপোর্ট 
11 December, 2024, 11:30 pm
Last modified: 14 December, 2024, 02:59 pm

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • আর্সেনাল কীভাবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ও সমর্থকদের ‘ঘর’ হয়ে উঠল?
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 

২০৩০ ফুটবল বিশ্বকাপ ছয় দেশে, ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব

মরক্কো, স্পেন ও পর্তুগালের প্রস্তাব অনুযায়ী২০৩০ সালের বিশ্বকাপ তিনটি মহাদেশ ও ছয়টি দেশে হবে। উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে আয়োজন করবে শতবর্ষের বিশেষ তিনটি ম্যাচ।
টিবিএস রিপোর্ট 
11 December, 2024, 11:30 pm
Last modified: 14 December, 2024, 02:59 pm

২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব, আর ২০৩০ সালের আসর অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে দক্ষিণ আমেরিকার তিন দেশ—উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে হবে বিশেষ তিনটি ম্যাচ। এই ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বুধবার একটি ভার্চুয়াল বিশেষ কংগ্রেসের পর এই সিদ্ধান্ত জানান। ২০৩০ ও ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজক হওয়ার জন্য কেবল একটি করে প্রস্তাব জমা পড়েছিল, যা সাধারণ সম্মতির ভিত্তিতে অনুমোদিত হয়।

২০৩০ সালের বিশ্বকাপ নিয়ে ইনফান্তিনো বলেন, "আমরা ফুটবলকে আরও বেশি দেশে পৌঁছে দিচ্ছি। দলসংখ্যা বাড়লেও মানের কোনো কমতি হয়নি; বরং এটি সুযোগ বৃদ্ধি করেছে।"

"২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে! ছয়টি দেশ, তিনটি মহাদেশ, ৪৮টি দল ও ১০৪টি ম্যাচ নিয়ে এই আসর ঐতিহাসিক হতে যাচ্ছে। পুরো বিশ্ব স্থির হয়ে গিয়ে বিশ্বকাপের শতবর্ষ উদযাপন করবে।"

"বিশ্বকাপ আয়োজনে প্রস্তাব দেওয়ার জন্য সব আয়োজক দেশকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ছয়টি কনফেডারেশনের প্রেসিডেন্ট এবং তাদের দলগুলোর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই," তিনি যোগ করেন।

মরক্কো, স্পেন ও পর্তুগালের প্রস্তাব অনুযায়ী, ২০৩০ সালের বিশ্বকাপ তিনটি মহাদেশ ও ছয়টি দেশে হবে। উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে আয়োজন করবে শতবর্ষের বিশেষ তিনটি ম্যাচ।

অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া যৌথভাবে আয়োজক হওয়ার পরিকল্পনা করলেও পরে সরে দাঁড়ায়।  এরই মধ্যে অবশ্য নরওয়ের ফুটবল ফেডারেশন (এনএফএফ) সাধারণ সম্মতির ভিত্তিতে আয়োজক নির্বাচন প্রক্রিয়ার বিরোধিতা করেছে এবং ফিফার বাছাই প্রক্রিয়াকে "ত্রুটিপূর্ণ ও অসঙ্গতিপূর্ণ" বলে উল্লেখ করেছে।

Related Topics

টপ নিউজ

ফুটবল বিশ্বকাপ / ফুটবল / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • আর্সেনাল কীভাবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ও সমর্থকদের ‘ঘর’ হয়ে উঠল?
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]