Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
'বিশ্বকাপে বাংলাদেশের ফলাফল খুব একটা খারাপ নয়'

খেলা

টিবিএস রিপোর্ট
23 June, 2024, 10:30 am
Last modified: 23 June, 2024, 10:31 am

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

'বিশ্বকাপে বাংলাদেশের ফলাফল খুব একটা খারাপ নয়'

যে ৩টি ম্যাচ বাংলাদেশ জিতেছে সেগুলো ছিল প্রত্যাশিত। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটে ওঠা বাংলাদেশ এই পর্বে হেরেছে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে। তবে হারের চেয়ে হারের ধরন নিয়ে প্রশ্ন উঠছে বেশি। কিন্তু সাকিব আল হাসান মনে করেন দলের সামগ্রিক এই ফলাফল খুব বেশি খারাপ নয়। 
টিবিএস রিপোর্ট
23 June, 2024, 10:30 am
Last modified: 23 June, 2024, 10:31 am

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স কেমন, এই প্রশ্ন করা হলে উত্তর মিলবে বিভিন্ন রকমের। তবে সাকিব আল হাসানের কাছে যা ফলাফল হয়েছে সেটি 'খুব একটা খারাপ' নয়। আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচ বাকি আছে একটি, এর আগে খেলা ৬ ম্যাচের মধে ৩টি করে জয়-পরাজয়, অর্থাৎ, ৫০% ম্যাচ জিতেছে বাংলাদেশ- অন্তত সাকিব আল হাসান বিশ্লেষণ করলেন এভাবেই। 

যে ৩টি ম্যাচ বাংলাদেশ জিতেছে সেগুলো ছিল প্রত্যাশিত। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটে ওঠা বাংলাদেশ এই পর্বে হেরেছে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে। তবে হারের চেয়ে হারের ধরন নিয়ে প্রশ্ন উঠছে বেশি। কিন্তু সাকিব আল হাসান মনে করেন দলের সামগ্রিক এই ফলাফল খুব বেশি খারাপ নয়। 

পুরো টুর্নামেন্টের হিসেব করে ইতিবাচক দিকই দেখছেন সাকিব। ভারতের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি আক্ষেপ করলেন সুপার এইটের দুই ম্যাচে আরেকটু লড়াই না করতে পারায়, 'যদি ফলাফলের কথা বলেন, অবশ্যই আমি বলব যে, ফলাফলের দিক থেকে আমরা মোটামুটি একটা অবস্থানে আছি। ছয়টা ম্যাচ খেলেছি, তিনটা জিতেছি, তিনটা হেরেছি। ৫০ শতাংশ যদি জয় ধরেন, সেদিক থেকে খুব একটা খারাপ না।'

সাকিব যোগ করেন, 'তবে আমি যেটা অনুভব করি, আমরা যখনই কোনো বড় দলের সঙ্গে যেভাবে লড়াই করেছি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে লড়াই করেছি, এই দুটি ম্যাচে যদি ওভাবে লড়াই করতে পারতাম, আমাদের জন্য ভালো ও সফল একটা বিশ্বকাপ হতো বলে আমার মনে হয়। সুপার এইটের দুটি ম্যাচেই আমরা যেভাবে প্রথম থেকে পিছিয়ে ছিলাম এবং ওই জায়গা থেকে আমাদের জন্য এটি বিব্রতকর।'

ভারতের বিপক্ষে হেরে বাংলাদেশের বিদায় একপ্রকার নিশ্চিতই বলা চলে। আজ আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় কিঞ্চিৎ আশা বেঁচে রয়েছে নাজমুল হোসেন শান্তদের। নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি প্রার্থনা করতে হবে যেন ভারতের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। সব মিলিয়ে কঠিন হলেও ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা হওয়ায় বাংলাদেশ স্বপ্ন দেখতেই পারে। 

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / সাকিব আল হাসান / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]