Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়লেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
09 January, 2024, 04:20 pm
Last modified: 23 January, 2024, 06:19 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর

অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়লেন তামিম

অবসরের ঘোষণা দিয়ে দুদিনের ব্যবধানে সিদ্ধান্ত পাল্টে ফিরে আসা তামিম বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে।
টিবিএস রিপোর্ট
09 January, 2024, 04:20 pm
Last modified: 23 January, 2024, 06:19 pm

আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি আসরকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল। কয়েকদিন ধরে অনুশীলন করে আসা ওয়ানডের সাবেক এই অধিনায়ক আজ আঙুলে চোট পেয়েছেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় বাঁ হাতের আঙুলে চোট পান তিনি। 

গত দুদিন ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম। আজ তৃতীয় দিনের অনুশীলনে এসে চোট পেয়ে মাঠ ছাড়তে হলো দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ এই ওপেনারকে। 

আজ সকালে ব্যাটিং অনুশীলন শুরু করেন তামিম, তার সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের ডেলিভারি সামলাতে গিয়েই আঙুলে চোট পান তামিম। চোট পাওয়ার পর আর ব্যাটিং করেননি, আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন তিনি। 

অবসরের ঘোষণা দিয়ে দুদিনের ব্যবধানে সিদ্ধান্ত পাল্টে ফিরে আসা তামিম বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। ঘরের মাঠের ওই সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলেন তিনি, চোট বিবেচনায় এরপর তাকে বিশ্রাম দেওয়া হয়। 

নিজে থেকেই ওয়ানডের নেতৃত্ব ছাড়া তামিম মাঝে বেশ কয়েকটি সিরিজে খেলতে পারেননি চোটের কারণে। চোট অনেকটা কাটিয়ে উঠলেও ফিটনেস ইস্যুতেই বিশ্বকাপে খেলা হয়নি তার। শেষ মুহূর্তে তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়। পরে জানা যায়, নিজেই বিশ্বকাপ মিশন থেকে সরে দাঁড়ান তিনি। 

বিশ্বকাপের পরপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলে বাংলাদেশ, এই সিরিজে খেলা হয়নি তামিমের। পরে নিউজিল্যান্ড সফরেও যাননি বাঁহাতি এই ওপেনার। অবশ্য ম্যাচে না থাকলেও বিপিএলকে লক্ষ্য বানিয়ে ফিটনেস নিয়ে কাজ করে এসেছেন তামিম। এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি।   

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / চোট / বিপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]