Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
ফিলিস্তিন নিয়ে খাজার বার্তা ব্যানারে লিখে মাঠ থেকে বিতাড়িত দর্শক

খেলা

টিবিএস ডেস্ক
18 December, 2023, 05:15 pm
Last modified: 18 December, 2023, 05:19 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

ফিলিস্তিন নিয়ে খাজার বার্তা ব্যানারে লিখে মাঠ থেকে বিতাড়িত দর্শক

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু ও সেখানে মানবিক বিপর্যয় নিয়ে সব সময়ই সরব উসমান খাজা। এবারও বার্তার মাধ্যমে সমর্থন জানাতে চেয়েছিলেন অজি ওপেনার, কিন্তু আইসিসির বাধায় থামতে হয় তাকে।
টিবিএস ডেস্ক
18 December, 2023, 05:15 pm
Last modified: 18 December, 2023, 05:19 pm

ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে স্লোগানসম্বলিত জুতো পরে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্ট খেলতে চেয়েছিলেন উসমান খাজা। অজি ওপেনারের জুতোয় লেখা ছিল, 'প্রতিটি জীবনই সমান মূল্যবান, স্বাধীনতা একটি মানবাধিকার।' আইসিসির বিধিনিষেধের কারণে সেটা করতে পারেননি খাজা। 

তবে তার বার্তা ব্যানারে লিখে মাঠে ঢুকে পড়েছিলেন এক দর্শক। এর ফলও অবশ্য ভালো হয়নি, ব্যানার নিয়ে পার্থ স্টেডিয়ামে ঢোকা দর্শককে বের করে দেওয়া হয়। পার্থ টেস্টের চতুর্থ দিনের‌ খেলায় এই ঘটনা ঘটে। 

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু ও সেখানে মানবিক বিপর্যয় নিয়ে সব সময়ই সরব খাজা। আগেও নিজের সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এবারও বার্তার মাধ্যমে সমর্থন জানাতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান, কিন্তু আইসিসির বাধায় থামতে হয় তাকে। পরে তিনি আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ার ঘোষণাও দিয়েছিলেন। 

আইসিসির নিয়ম অনুযায়ী, খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালরা বার্তাসম্বলিত কোনো পোশাক ও সরঞ্জাম অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবেন না। এ নিয়ে ৬৮ পাতার নির্দেশনা আছে আইসিসির। এর আগে ২০১৪ সালে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী 'সেভ গাজা, ফ্রি প্যালেস্টাইন' রিস্টব্যান্ড পরেছিলেন। কিন্তু সেটা খুলতে তাকে বাধ্য করা হয়েছিল। 

১৯ নভেম্বর আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালেও এমন ঘটনা ঘটে। ভারতের ব্যাটিংয়ের সময়ে এক দর্শক ফিলিস্তিনের সমর্থন জানানো বার্তাসহ একটি টি-শার্ট পরে মাঠে ঢুকে পড়েন, বিরাট কোহলিকে জড়িয়েও ধরেন। নিরাপত্তারকর্মীরা তাকে মাঠে থেকে বের করে দেন। গুজরাট পুলিশ তাকে জিজ্ঞাসাবাদও করে। 

Related Topics

টপ নিউজ

উসমান খাজা / ফিলিস্তিন-ইসরায়েল / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]