Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
নিউজিল্যান্ডে ব্যাট হাতে ঝড় তুলে রিশাদ বললেন, ‘প্রস্তুত ছিলাম’

খেলা

টিবিএস রিপোর্ট
14 December, 2023, 05:30 pm
Last modified: 14 December, 2023, 05:32 pm

Related News

  • পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষেই করুণ হাল বাংলাদেশের
  • পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস 
  • ‘বেশি আশা করা ভালো না’- আইপিএল খেলার প্রশ্নে রিশাদ
  • বিগ ব্যাশে দল পেলেন রিশাদ
  • আইসিসির বিশ্বকাপ ফ্যান্টাসির সেরা একাদশে রিশাদ

নিউজিল্যান্ডে ব্যাট হাতে ঝড় তুলে রিশাদ বললেন, ‘প্রস্তুত ছিলাম’

বয়সভিত্তিক দল থেকেই নজরে থাকা রিশাদ ‘এ’ দল, বিসিবি একাদশে নিয়মিতভাবে খেলে এসেছেন। হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্পেও তিনি চেনা চেহারা।
টিবিএস রিপোর্ট
14 December, 2023, 05:30 pm
Last modified: 14 December, 2023, 05:32 pm

বাংলাদেশ ক্রিকেটে একজন লেগ স্পিনারের অপেক্ষা বহুদিনের। নানা কারণে এই অপেক্ষা শেষ হয়নি, হওয়ার বিশেষ আলামতও নেই। জুবায়ের হোসেন লিখন, আমিনুল ইসলাম বিপ্লবরা আশার আলো জ্বেলে বাংলাদেশ দলে এলেও থিতু হতে পারেননি। তড়িঘড়ি করে সুযোগ দেওয়া তানভীর ইসলামও হতে পারেননি আস্থার প্রতীক। 

এবার চোখ আরেকজনের দিকে, রিশাদ হোসেন। ২১ বছর বয়সী এই লেগ স্পিনারকে বিবেচনায় রাখা হয়েছে অনেকদিন ধরেই। গত মার্চে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া রিশাদ এবার নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের দুই ফরম্যাটেই আছেন। শুরুতেই নজর কেড়েছেন তিনি, যদিও সেটা ব্যাট হাতে। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেন রিশাদ। 

তার ৫৪ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় খেলা ইনিংসের সুবাদেই বাংলাদেশ ৩৩৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। পরে বল হাতে নেন ৩ উইকেট। দলে রিশাদের ভূমিকা লেগ স্পিনারের, কিন্তু তিনি যে কিছু ব্যাটও যে চালাতে পারেন, সেটা আবারও মনে করালেন ১৯টি প্রথম শ্রেণির ম্যাচে ১৭ গড়ে রান এই ক্রিকেটার। অলরাউন্ডার পারফরম্যান্সের পর রিশাদ জানালেন, সবকিছুর জন্য প্রস্তুত ছিলেন তিনি। 

বয়সভিত্তিক দল থেকেই নজরে থাকা রিশাদ 'এ' দল, বিসিবি একাদশে নিয়মিতভাবে খেলে এসেছেন। হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্পেও তিনি চেনা চেহারা। গত কয়েক বছরে অভিজ্ঞতা সঞ্চয় করার কারণেই কিনা তার মুখে মানিয়ে নেওয়ার কথা। নিউজিল্যান্ডের অপরিচিত কন্ডিশনে কয়েকদিন অনুশীলন করে নিজেকে তৈরি করা রিশাদ জানালেন, ম্যাচ চলাকালীন ঠান্ডা আবহাওয়ার কথা তার মাথায়ই ছিল না। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে রিশাদ বলেছেন, 'প্রথমত একটু ঠান্ডা কন্ডিশন, তো আমরা এসে দুই-তিন দিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ধীরে ধীরে আমরা অনুশীলন ম্যাচের দিকে গিয়েছি। অনুশীলন ম্যাচ যখন শুরু হলো, তখন ঠান্ডা আবহাওয়া মাথায় ছিল না। চেষ্টা করছি মানিয়ে নেওয়ার জন্য।'

প্রথম শ্রেণির ক্রিকেটে রিশাদের সর্বোচ্চ রানের ইনিংস ৯৯, দীর্ঘতম এই ফরম্যাটে এটাই তার একমাত্র হাফ সেঞ্চুরি। ৫০ পেরোনো ইনিংস একটা হলেও বোলার হিসেবে তার ১৭ গড়ে রান করাটা একেবারে খারাপ নয়। ব্যাটিং নিয়ে রিশাদের বক্তব্য, 'ব্যাটিংয়ের ক্ষেত্রে বলব যে অনেক দিন পর একটা সুযোগ পেয়েছি লম্বা সময় ব্যাটিং করার। চেষ্টা করেছি উইকেটে থেকে রান করার জন্য।'

যেকোনো সময় নিজের আসল কাজ বোলিং করা লাগতে পারে, এ নিয়ে প্রস্তুত ছিলেন রিশাদ। তার ভাষায়, 'ঠান্ডা কন্ডিশনে চেষ্টা করছি সব সময় নিজেকে গরম রাখার। যখন-তখন বোলিং করতে হতে পারে, সেই কথা মাথায় ছিল, হাত গরম ছিল। সবকিছু নিয়ে মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু তারপরও অনেক ঠান্ডা। এ জন্য একটু অপ্রস্তুত লেগেছিল। তবে সবকিছু ঠিক আছে। আর ইনশাআল্লাহ, দল ভালো কিছু করবে। দোয়া করবেন সবাই।'

গত মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় রিশাদের, এরপর থেকে সংক্ষিপ্ততম ফরম্যাটে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেলছেন তিনি। তিন ম্যাচে তার শিকার ২ উইকেট। ১৯টি প্রথম শ্রেণির ম্যাচে রিশাদ ২৬ উইকেট নিয়েছেন। ৩টি 'লিস্ট' এ ম্যাচে তার উইকেট ৫টি। ১৭ টি-টোয়েন্টিতে ৮ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।

Related Topics

টপ নিউজ

রিশাদ হোসেন / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / প্রস্তুতি ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষেই করুণ হাল বাংলাদেশের
  • পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস 
  • ‘বেশি আশা করা ভালো না’- আইপিএল খেলার প্রশ্নে রিশাদ
  • বিগ ব্যাশে দল পেলেন রিশাদ
  • আইসিসির বিশ্বকাপ ফ্যান্টাসির সেরা একাদশে রিশাদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]