Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের অধিনায়ক আফিফ

খেলা

04 May, 2023, 12:05 am
Last modified: 04 May, 2023, 12:14 am

Related News

  • ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ
  • ‘এ’ দলের জন্য বিমানের টিকেটের সন্ধানে বিসিবি
  • পাকিস্তান সফরে ‘এ’ দলে মুশফিক-হৃদয়-সৌম্যরা
  • নিউজিল্যান্ড সফরেও অধিনায়ক শান্ত, ডাক পেলেন সৌম্য-আফিফরা
  • ওয়ানডের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দলেও ফিরলেন আফিফ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের অধিনায়ক আফিফ

আফিফের নেতৃত্বে ১৫ সদস্যের দলে থাকা ৮ জনই চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফিফদের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১৬ মে।
04 May, 2023, 12:05 am
Last modified: 04 May, 2023, 12:14 am

জাতীয় দলে টানা খেলে আসছিলেন। টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে দলেও নিয়মিত ডাক মিলতো আফিফ হোসেন ধ্রুবর। কিন্তু ফর্ম হারিয়ে বসা বাঁহাতি এই ব্যাটসম্যানের ওপর থেকে ভরসা হারিয়েছে দল। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও কোনোটাতে সুযোগ পাননি আফিফ, বাদ পড়েন স্কোয়াড থেকেও। তবে তিনি যে জাতীয় দলের পরিকল্পনার বাইরে চলে যাননি, তা তাকে জানানো হয়েছিল দলের পক্ষ থেকে। 

সেটা পরিষ্কার হলো ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণায়। তিনটি আনঅফিসিয়াল টেস্ট খেলতে বাংলাদেশে আসছে ক্যারিবীয়দের 'এ' দল। এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির অধিনায়ক করা হয়েছে আফিফকে। প্রথমবারের মতো তাকে লাল বলের ক্রিকেটে বিবেচনা করা হলো। 

সাদা বলে ছন্দে ফেরার আভাস মেলাতে আফিফের ওপর ভরসা রেখেছে বিসিবি। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। আবাহনী লিমিটেডের হয়ে ৯ ইনিংসে তিনটি হাফ সেঞ্চুরিসহ ৪১.৮৭ গড় ও ১১৬.৭২ স্ট্রাইক রেটে ৩৩৫ রান করেছেন আফিফ।     

২০১৭ সালে প্রথম শ্রেণিতে অভিষেক হওয়ার পর ২৬টি ম্যাচ খেলেছেন তরুণ এই ক্রিকেটার। ৪২ ইনিংসে ৩২.৪৬ গড়ে তার রান ১ হাজার ২৬৬। সেঞ্চুরি করেছেন ৫টি, হাফ সেঞ্চুরি তিনটি। সিনিয়র ক্যারিয়ারে একমাত্র এই ফরম্যাটেই তার সেঞ্চুরি আছে। 

'এ' দলে থাকা ১৫ সদস্যের ৮ জনই চলতি প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলছেন। তারা হলেন নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল। বাকি সাত ক্রিকেটার হলেন জাকির হাসান, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, শাহাদাত হোসেন, নাঈম হাসান, মুশফিক হাসান ও রেজাউর রহমান রাজা। 

প্রিমিয়ার লিগে রাজত্ব কায়েম করেছেন নাঈম শেখ। আবাহনীর বাঁহাতি এই ওপেনার ১২ ম্যাচে এক সেঞ্চুরি ও সাত হাফ সেঞ্চুরিসহ ৮০.১১ গড়ে লিগের সর্বোচ্চ ৭২২ রান করেছেন। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১০ ম্যাচে ৫ হাফ সেঞ্চুরিতে ৪২০ রান করেছেন সাদমান। 

শাহাদাত হোসেন ৯ ইনিংসে এক সেঞ্চুরিতে করেছেন ৩৫২ রান। ৭ ইনিংসে দুই হাফ সেঞ্চুরিতে ৫১ গড়ে ২৫৫ রান করেছেন জাকের। ভালো সময় যায়নি জয়ের। ডানহাতি এই ব্যাটসম্যান আবাহনীর হয়ে ৬ মাচে রান করেছেন ১২৮, এরপরও তাকে এই দলে বিবেচনা করা হয়েছে। 

তিনটি আনঅফিসিয়াল টেস্ট খেলতে আগামী ১১ মে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৬ মে। একই স্টেডিয়ামের আউটার মাঠে ২৩ মে শুরু হবে পরের ম্যাচটি। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে তৃতীয় ম্যাচটি শুরু হবে ৩০ মে। ২২ দিনের সফর শেষে ৩ জুন দেশে ফিরবে ক্যারিবীয়রা।  

বাংলাদেশ 'এ' দল: আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন দীপ, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান ও রিপন মণ্ডল। 

Related Topics

টপ নিউজ

আফিফ হোসেন ধ্রুব / বাংলাদেশ ‘এ’ দল / আনঅফিসিয়াল টেস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ
  • ‘এ’ দলের জন্য বিমানের টিকেটের সন্ধানে বিসিবি
  • পাকিস্তান সফরে ‘এ’ দলে মুশফিক-হৃদয়-সৌম্যরা
  • নিউজিল্যান্ড সফরেও অধিনায়ক শান্ত, ডাক পেলেন সৌম্য-আফিফরা
  • ওয়ানডের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দলেও ফিরলেন আফিফ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]