Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
মিরপুরে আবাহনী-মোহামেডান দ্বৈরথ, কী বলছেন ইমরুল-মোসাদ্দেকরা

খেলা

টিবিএস রিপোর্ট
30 April, 2023, 09:10 pm
Last modified: 30 April, 2023, 09:20 pm

Related News

  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • শুরুর দিনে আবাহনী-মোহামেডানের হার, ইফতি-ইমরুল-শামীমের ব্যাটে রান

মিরপুরে আবাহনী-মোহামেডান দ্বৈরথ, কী বলছেন ইমরুল-মোসাদ্দেকরা

সাকিব আল হাসান যোগ দেওয়ার পর ভাগ্য বদলে যায় ধুঁকতে থাকা মোহামেডানের। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সুপার লিগে উঠেছে তারা। বদলে যাওয়া মোহামেডানের পথচলায় সাকিবের পাশাপাশি অবদান আছে মেহেদী হাসান মিরাজ ও রনি তালকুদারেরও।
টিবিএস রিপোর্ট
30 April, 2023, 09:10 pm
Last modified: 30 April, 2023, 09:20 pm
মোহামেডানের অধিনায়ক ইমরুল ও আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা শেষ, সুপার লিগ নিশ্চিত করেছে ছয় দল। ১ থেকে শুরু হচ্ছে এই পর্ব। প্রথম দিন মাঠে নামছে ছয় দলই, মিরপুরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচটি নিয়ে সবার মাঝে আগের মতো উত্তেজনা না থাকলেও দল দুটির ক্রিকেটাররা ঠিকই রোমাঞ্চ অনুভব করছেন। ম্যাচের আগের দিন তা জানিয়েছেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহামেডানের নেতৃত্বে থাকা ইমরুল কায়েস।

মানসিকভাবে অনেকটা এগিয়ে থেকেই এই ম্যাচে মোহামেডানের বিপক্ষে মাঠে নামছে শিরোপার রেসে ভালোভাবে টিকে থাকা আবাহনী। লিগ পর্বের সাক্ষাতে মোহামেডানকে হেসেখেলেই ৬ উইকেটে হারায় আবাহনী। সুপার লিগে ওঠার পথেও দাপট দেখিয়েছে তারা। ১১ ম্যাচের ১০টি জেতা আবাহনী পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে সুপার লিগে ওঠে। মোহামেডান ১১ মাচের ৬টি জিতে পরের পর্ব নিশ্চিত করে। 

বেশ আগে থেকেই আবাহনী-মোহামেডান লড়াই দেখে আসছেন মোসাদ্দেক। আবাহনীর কয়েকবার  খেলেছেন মোহামেডানের বিপক্ষে। এবারের লড়াইয়েও উত্তেজনা আশা করছেন আবাহনীর অধিনায়ক, 'অনুভব তো অবশ্যই করি। আমি যখন ঢাকা লিগ শুরু করেছি, ওই সময় থেকেই আবাহনী-মোহামেডানের একটা হাই ভোল্টেজ ম্যাচ সব সময় আমরা দেখে থাকি। আমি নিজেও অনেকবার ফেস করছি। আশা করছি সুপার লিগ থেকে ওই ফিলটা পাবো।'

মোহামেডানের বিপক্ষে ম্যাচ বলে অবশ্য কোনো বাড়তি চাপ অনুভব করছেন না মোসাদ্দেক, নেই আলাদা কোনো পরিকল্পনাও। তার কাছে এই পর্বের ছয় দলই সমান। জেতার জন্য মাঠে নামবেন জানিয়ে ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, 'লক্ষ্য তো মোহামেডান হোক বা যে দল, জেতার জন্যই খেলতে নামবো অবশ্যই। জেতার জন্যই আমরা খেলবো ইশাআল্লাহ।'

'আলাদা কোনো পরিকল্পনা নেই বা ওইভাবে চাপ নেই। সুপার লিগে যে ছয়টা দল আছে এখানে, সবগুলো দলই খুব ভালো দল। সব দলেই ভালো ভালো খেলোয়াড় আছে। এখানে নির্দিষ্ট কোনো দল নেই যে, একটা দল নিয়ে খুব চাপে থাকবেন। আমরা টুর্নামেন্টে খুব ভালো খেলে আসছি, ওই আত্মবিশ্বাস আছে। আমি মনে করি আমাদের খুব গোছানো একটা দল, প্রতিটা খেলোয়াড়ই ভালো ছন্দে আছে। ওই জায়গা থেকে তো অবশ্যই আশাবাদী।' যোগ করেন মোসাদ্দেক।

সাকিব আল হাসান যোগ দেওয়ার পর ভাগ্য বদলে যায় ধুঁকতে থাকা মোহামেডানের। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সুপার লিগে উঠেছে তারা। বদলে যাওয়া মোহামেডানের পথচলায় সাকিবের পাশাপাশি অবদান আছে মেহেদী হাসান মিরাজ ও রনি তালকুদারেরও। জাতীয় দলের ম্যাচের কারণে এই তিন ক্রিকেটারকে পাচ্ছে মোহামেডান, যা নিজেদের জন্য সুযোগ হিসেবে দেখছেন মোসাদ্দেক। 

তার ভাষায়, 'লিগের শুরু থেকে যা দেখে আসছি, মোহামেডান যখন সাকিব ভাই, রনি তালুকদার, মিরাজ ছাড়া খেলছে, ওই সময় তাদের দল যেভাবে চেয়েছে, ওভাবে ফল পায়নি। যদিও দলে রিয়াদ ভাইরা ছিল। সাকিব ভাইরা আসার পর দলের অবস্থান ভালো দিকে গেছে, সুপার লিগে উঠেছে। এখন তারা নেই, এটা অবশ্যই তাদের জন্য একটা অসুবিধা, প্রধান খেলোয়াড়দের পাচ্ছে না। অবশ্যই এটা আমাদের জন্য একটা সুবিধা বা সুযোগ। তবে আসলে ছোট করে দেখার তো কিছু নেই। ওদের দলে বেশ সামর্থ্যবান খেলোয়াড় আছে, যারা একা ম্যাচ জেতাতে পারে।'

লিগ পর্বে করা ভুল শুধরে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে চান ইমরুল। মোহামেডান অধিনায়ক বলেন, 'আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার এবং ম্যাচ জেতার। প্রথম রাউন্ডে তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে তাই জিতেছে। একটা সময় আমরা ভালো শুরু পেয়েও ভালোভাবে শেষ করতে পারিনি। চেষ্টা করবো আগে যে ভুলগুলো করেছি, সেগুলো শোধরানোর। ভালো শুরু পেলে এবার বড় রান করার চেষ্টা করবো। বড় রান করলে অবশ্যই ওদের জন্য চাপ থাকবে। খেলার ফল কালকে দিন শেষে বোঝা যাবে। আগে বলে কোনো লাভ নাই। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।'

আবাহনী-মোহামেডান দ্বৈরথ নিয়ে ইমরুল বলেন, 'যারা খেলে তারা তো অনুভব করে আবাহনী-মোহামেডান ম্যাচে ভিন্ন আবহ থাকে। গত কয়েক বছর মোহামেডান হয়তো ভালো করছে না আবাহনীর সাথে, তবে এবার আমরা চেষ্টা করবো। এখনও একটা ম্যাচ আছে। আসলে আমরা সবাই সবার বিপক্ষে খেলি। এখানে আবাহনী-মোহামেডান বা অন্য কিছু...নামের জন্য খেলা না। আমরা পেশাদার ক্রিকেটার, চেষ্টা করবো যে দলের সাথে প্রতিশ্রুতিবদ্ধ তাদের জন্য ফল বয়ে আনার জন্য। দিনশেষে যদি ফল আসে, অবশ্যই ভালো লাগবে।'

Related Topics

টপ নিউজ

আবাহনী লিমিটেড / মোহামেডান স্পোর্টিং ক্লাব / ঢাকা প্রিমিয়ার লিগ / ঐতিহাসিক লড়াই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • শুরুর দিনে আবাহনী-মোহামেডানের হার, ইফতি-ইমরুল-শামীমের ব্যাটে রান

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]