Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

খেলা

টিবিএস রিপোর্ট
03 April, 2023, 03:50 pm
Last modified: 03 April, 2023, 06:42 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টেও বাংলাদেশের পেস আক্রমণের নেতা হিসেবে তাসকিনের থাকার কথা, যদিও তা হচ্ছে না। তার জন্মদিনে বাংলাদেশের জন্য এলো খারাপ খবর।
টিবিএস রিপোর্ট
03 April, 2023, 03:50 pm
Last modified: 03 April, 2023, 06:42 pm

আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ সময় গেছে তাসকিন আহমেদের। আগুনঝরা বোলিংয়ে আইরিশদের শাসন করা বাংলাদেশের ডানহাতি এই পেসার ছয় ম্যাচে পাঁচ ইনিংসে ১৩ উইকেট নেন। দলটির বিপক্ষে একমাত্র টেস্টেও বাংলাদেশের পেস আক্রমণের নেতা হিসেবে তার থাকার কথা, যদিও তা হচ্ছে না। তার জন্মদিনে বাংলাদেশের জন্য এলো খারাপ খবর।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন। টানা ম্যাচ খেলা আসা বাংলাদেশের এই গতি তারকা সাইড স্ট্রেইনে ভুগছেন। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটে পড়েন তিনি। টেস্টের প্রস্তুতিতে প্রথম দিনের অনুশীলনে অংশ নিলেও আজ কিছুই করেননি তাসকিন। 

তাসকিনের বদলে কাউকে দলে নেওয়া হবে কিনা, এ ব্যাপারে এখনও কিছু জানায়নি বিসিবি। জানা গেছে, রেজাউর রহমান রাজাকে স্কোয়াডে নেওয়া হতে পারে। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, সাইড স্ট্রেইনের চোট কাটিয়ে উঠতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে তাসিকনের।  

দারুণ ছন্দে থাকা তাসকিন চোটের কারণে বিপিএল শেষ করতে পারেনি। জাতীয় দলের সিরিজের কথা মাথায় রেখে ঢাকা ডমিনেটর্সের শেষ দিকের কয়েকটি ম্যাচে খেলা হয়নি তার। ফিট হয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলা তারকা এই পেসার দলের পরবর্তী তিনটি সিরিজের সবগুলো ম্যাচে খেলেছেন। কিন্তু তার প্রিয় ফরম্যাট টেস্টের সময়ই তাকে চলে যেতে হলো দর্শক সারিতে।

চোটের কারণেই টেস্টে নিয়মিত হতে পারছেন না তাসকিন। চোটে পড়ে সাত মাসের জন্য মাঠের বাইরে থাকতে হয় ডানহাতি এই পেসারকে। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফেরেন তাসকিন। এরপর টুকটাক চোট থাকলেও তা সামলে দারুণ সময় যাচ্ছিল তার। কিন্তু সেই চোটেই আবারও ছিটকে যেতে হলো তাকে। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি ৪ এপ্রিল মিরপুরে শুরু হবে। 

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]