Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
মেসির গোলে জয়ের রাতে পিএসজির চিন্তার কারণ এমবাপ্পের চোট

খেলা

টিবিএস রিপোর্ট
02 February, 2023, 10:05 am
Last modified: 02 February, 2023, 10:08 am

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক

মেসির গোলে জয়ের রাতে পিএসজির চিন্তার কারণ এমবাপ্পের চোট

ম্যাচের শুরুতে এমবাপ্পে পেনাল্টি মিস তো করেছেনই, সঙ্গে চোট নিয়ে মাঠও ছেড়ে গেছেন। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের কিছুদিন আগেই এমবাপ্পের চোট দলটির জন্য এখন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
টিবিএস রিপোর্ট
02 February, 2023, 10:05 am
Last modified: 02 February, 2023, 10:08 am
পিএসজির জয়ে গোল করে অবদান রেখেছেন মেসি। ছবি: সংগৃহীত

ফ্রেঞ্চ লিগ ওয়ানে টানা দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে পিএসজি। লিওনেল মেসিও গোল পেয়েছেন, মঁপেলিয়েকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে মেসির গোল ও জয় ছাপিয়ে পিএসজির জন্য চিন্তার কারণ এখন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের শুরুতে এমবাপ্পে পেনাল্টি মিস তো করেছেনই, সঙ্গে চোট নিয়ে মাঠও ছেড়ে গেছেন। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের কিছুদিন আগেই এমবাপ্পের চোট দলটির জন্য এখন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ম্যাচ শেষ এমবাপ্পের চোট নিয়ে পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের বলেছেন, 'আমি খুব বেশি চিন্তিত নই। সতর্কতা মূলকভাবে তাকে তুলে নেওয়া হয়েছে। কী হয়েছে, আমরা এখনো জানি না। ম্যাচের মধ্যে আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। তবে খুব জটিল কিছু মনে হচ্ছে না।'

চোটের কারণে দলে ছিলেন না মহাতারকা ত্রয়ীর একজন নেইমার। মেসি-এমবাপ্পে নিয়ে প্রতিপক্ষের মাঠে এদিন শুরু থেকে আক্রমণে যায় পিএসজি। ম্যাচের ৭ মিনিটের মাথায় পেনাল্টিও পেয়ে যায় তারা। সের্হিও রামোসকে ডি-বক্সে ফেলে দেন মঁপেলিয়ের ডিফেন্ডার ক্রিস্টোফার ইউলিয়েন।

স্পট কিক থেকে এমবাপ্পের নেওয়া শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক বেঞ্জামিন লেকোমতে। তবে এমবাপ্পে শট নেওয়ার আগে লেকোমতে জায়গা থেকে সরে আসায় আবার পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত দেন রেফারি। এবারও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন এমবাপ্পে। তাঁর শট সরাসরি পোস্টে আঘাত করে।

এমবাপ্পের দুঃস্বপ্নের রাতটি অবশ্য সেখানেই শেষ হয়নি, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাত্র ২১ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা এই তারকা। প্রথমার্ধে আর কোনো গোল পায়নি পিএসজি, দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে প্রথম গোলের দেখা পান মেসিরা,  দলকে এগিয়ে দেন ফ্যাবিয়ান রুইজ।

৭২ মিনিটে রুইজের সহায়তায় দারুণ এক গোল করে পিএসজিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। ৮৯ মিনিটে নর্দিনের গোলে ব্যবধান কমায় মঁপেলিয়ে। যোগ করা সময়ে জারে-এমেরি গোল করে ৩-১ গোলে জয়ের ব্যবধান বাড়ান। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / কিলিয়ান এমবাপ্পে / পিএসজি / ফ্রেঞ্চ লিগ ওয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]