Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
অসাধারণ বোলিংয়ে লক্ষ্য নাগালেই রাখল বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
11 July, 2022, 01:05 am
Last modified: 11 July, 2022, 02:48 am

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক
  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ

অসাধারণ বোলিংয়ে লক্ষ্য নাগালেই রাখল বাংলাদেশ

আরও কম রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে বাধার সুযোগ ছিল, কিন্তু শেষ দিকে বেশ কয়েকটা ক্যাচ মিসের কারণে সেটা হয়নি। 
টিবিএস রিপোর্ট
11 July, 2022, 01:05 am
Last modified: 11 July, 2022, 02:48 am

বৃষ্টির কারণে টসে অনেক দেরি হলো। ম্যাচের দৈর্ঘ্য কমে এলো ৪১ ওভারে। এমন ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে রীতিমতো ঝড়ের কবলে পড়তে হলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। বাংলাদেশের অসাধারণ বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেল ক্যারিবীয়দের ইনিংস। আরও কম রানে বাধার সুযোগ ছিল, কিন্তু শেষ দিকে বেশ কয়েকটা ক্যাচ মিসে সেটা হয়নি। 

রোববার গায়ানাতে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৪৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। অবিশ্বাস্য বোলিং করেছেন শরিফুল ইসলাম। আগুন ঝরিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। মেহেদী হাসান মিরাজও ছিলেন যমদূতের ভূমিকায়। 

এ ছাড়া তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমানরাও আগুনে বোলিং করেন। তাদের বোলিংয়ের সমানে অসহায় হয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজ পুরো ইনিংসে মাত্র একটি ছক্কা মারে। স্বাগতিক দলটির ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসই ৩৩।

ওভার কমে আসা এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের শাসন করেছেন বাংলাদেশের বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যারিবীয় ওপেনার শেই হোপকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। দ্বিতীয় উইকেটে চেষ্টা করেও জুটি বড় করতে পারেননি কাইল মেয়ার্স ও শেমার ব্রুকস। 

বাংলাদেশের দারুণ বোলিংয়ের মুখে রান তোলার গতি ঝিমিয়ে পড়লেও দেখেশুনে খেলতে থাকেন তারা। কিন্তু দলীয় ৩২ রানে বিপদ বাড়ে ঘরের মাঠের দলটির। ২৭ বলে ২টি চারে ১০ রান করা মেয়ার্সকে ফিরিয়ে দেন মিরাজ। এরপর যতো সময় গড়িয়েছে, ক্যারিবীয়দের চেপে ধরেছে বাংলাদেশ। 

২১তম ওভারে গিয়ে স্বাগতিকদের দিক ভুলিয়ে দেন শরিফুল। টানা দুই বলে ব্র্যান্ডন কিং ও শেমার ব্রুকসকে ফিরিয়ে দেন তরুণ বাঁহাতি এই পেসার। কিং ৮ ও ব্রুকস ৬৬ বলে ৩টি চারে ইনিংস সেরা ৩৩ রান করেন। ২০.৫ ওভারে ক্যারিবীয়দের রান ছিল তখন মাত্র ৫৫ ছিল। এরপর রভম্যান পাওয়েল ৯ রান করেই মিরাজের শিকারে পরিণত হন।

সাবধানী শুরুর পর হাত খুলে ব্যাটিং শুরু করতেই সাজঘরে ফিরতে হয় অধিনায়ক নিকোলাস পুরানকে। বাঁহাতি এই ব্যাটসম্যান ২৪ বলে ৩টি চারে ১৮ রান করে মিরাজের বলে বোল্ড হন। এরপর রোমারিও শেফার্ড ১৬ রান করেন। অ্যান্ডারসন ফিলিপ ২১ ও জেডেন সিলস ১৬ রানে অপরাজিত থাকেন। শেষ উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৩৯ রানের জুটি গড়েন তারা।

শরিফুল ৮ ওভারে ৩৪ রান খরচায় ৪টি উইকেট নেন। ১১তম ওয়ানডে খেলতে নামা বাঁহাতি এই পেসারের এটাই ক্যারিয়ার সেরা বোলিং। ৯ ওভারে ৩৬ রানে ৩ উইকেট নেন মিরাজ। একটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। নাসুম ও তাসকিন দারুণ বোলিং করলেও কোনো উইকেট পাননি।      

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / ওয়ানডে / বোলিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক
  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]