Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
আমদানি নিষিদ্ধের প্রভাব: এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা

অর্থনীতি

ওমর ফারুক
27 June, 2022, 09:35 am
Last modified: 27 June, 2022, 09:45 am

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • বাজার নিয়ন্ত্রণে কাল থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি
  • দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৫০
  • পেঁয়াজ নিয়ে এবার যেভাবে ভারতীয় রপ্তানিকারকদের ‘কাঁদাচ্ছে’ বাংলাদেশ
  • আমদানির খবরে পাইকারিতে কমছে পেঁয়াজের দাম, খুচরায় প্রভাব নেই

আমদানি নিষিদ্ধের প্রভাব: এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা

কোরবানি ঈদের আগে পেঁয়াজ আমদানির অনুমোদন না পেলে পণ্যটির দাম আরো বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা।
ওমর ফারুক
27 June, 2022, 09:35 am
Last modified: 27 June, 2022, 09:45 am
ফাইল ছবি

ভোগ্যপণ্যের বাজারে এক সপ্তাহ ধরে উর্ধ্বমুখী কাঁচা মসলা পণ্য পেঁয়াজের দাম। এই সময়ে পণ্যটির দাম বেড়েছে কেজিতে কমপক্ষে ২০ টাকা। চাহিদা স্থির থাকলেও প্রায় দুই মাস ধরে আমদানি বন্ধ থাকায় সরবরাহ সংকটে পণ্যটির দাম বেড়েছে বলে মন্তব্য ব্যবসায়ীদের।

খাতুনগঞ্জের কাঁচা মসলা পণ্য ব্যবসায়ীরা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে বাজারে পেঁয়াজের দাম উর্ধ্বমুখী। প্রতিদিনই ২-৪ টাকা করে পণ্যটির দাম বেড়ে চলেছে। মূলত আমদানিকৃত পেঁয়াজ বাজারে না থাকায় দেশীয় পেঁয়াজের সরবরাহ সংকটে পণ্যটির দাম বেড়েই চলেছে। কোরবানি ঈদের আগে পেঁয়াজ আমদানির অনুমোদন না পেলে পণ্যটির দাম আরো বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা।

ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে গতকাল রবিবার প্রতিকেজি বড় আকারের দেশি পেঁয়াজ ৫২-৫৫ টাকা ও ছোট আকারের পেঁয়াজ ৪০-৪২ টাকা দামে বিক্রি হয়েছে। গত সপ্তাহের শুরুর দিকে বাজারে বড় পেঁয়াজ ৩৫-৩৭ টাকা ও ছোট পেঁয়াজ ২৫-৩০ টাকা বিক্রি হয়েছে। দেশি পেঁয়াজ ছাড়া বাজারে আমদানিকৃত কোনো পেঁয়াজের সরবরাহ নেই।

কাঁচাপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স গ্রামীণ বাণিজ্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ রাজু বলেন, গত ৫ মে'র পর থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন (আইপি) পায় নি আমদানিকারকরা। এর দুই সপ্তাহের মধ্যে আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ শেষ হয়ে যায়। ফলে মে এর মাঝামাঝি থেকে দেশের বাজারে শুধু দেশীয় পেঁয়াজের সরবরাহ রয়েছে। দেশের কৃষকরা যাতে ভালো লাভ করতে পারে সরকার তাই আমদানি বন্ধ রাখে। কিন্তু গড় দেড় মাসে দেশীয় পেঁয়াজের সরবরাহ কিছুটা কমে আসে। একই সাথে সম্প্রতি সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বন্যার কারণে কৃষকের অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে। এতে বাজারে পণ্যটির সরবরাহও কমে গেছে। ফলে গত এক সপ্তাহ থেকে পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে।

খাতুনগঞ্জের কাঁচা মসলা পণ্য বিক্রির মার্কেট হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিচ মিয়া বলেন, দেশীয় পেঁয়াজের ভরা মৌসুমে সরকার যে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে- এটা খুবই ভালো উদ্যোগ। এতে গত দুই মাসে মাঠ পর্যায়ের কৃষকরা পেঁয়াজের ভালো দাম পেয়েছে। প্রতি বছর এভাবে মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ রাখলে কৃষকরা উৎপাদনে আগ্রহী হবে। বছর বছর ফলন বাড়বে।

তবে এখনো যেহেতু চাহিদার তুলনায় আমাদের উৎপাদন সংকট রয়েছে। ফলে অস্বাভাবিক দাম বৃদ্ধি পেলে পণ্যটির আমদানির অনুমতি দিতে হবে যেমন আসন্ন কোরবানি ঈদকে ঘিরে পণ্যটির আমদানির অনুমোদন না পেলে বাজারে সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, ইমপোর্ট পারমিট (আইপি) মেয়াদ শেষ হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ঈদুল ফিতরের (৫ মে) পর থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। এখন দেশি পেঁয়াজ বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তে শুরু করছে। ঈদুল আযহার আগে দাম আরও বাড়তে পারে। তবে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে দাম আরও কমে আসবে। হিলি স্থলবন্দর ভারত থেকে পেঁয়াজ আমদানি করার জন্য সব সময় প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় ৬ মে থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল সরকারের কৃষি মন্ত্রণালয়। এরপর থেকে পেয়াজ আমদানিতে ইমপোর্ট পারমিট (আইপি) দেয় নি সরকার। তখন থেকে দেশের সব বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যানুযায়ী, চলতি অর্থ বছরে ২০২১-২২ সালে দেশে পেঁয়াজের চাহিদা ছিল ৩৫ লাখ ৫০ হাজার টন। এরমধ্যে ৩৬ লাখ ৪১ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। তবে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছতে (সংগ্রহোত্তর ক্ষতি, নষ্ট হওয়া ও রান্নার সময় ফেলে দেয়া অংশ) ২৫ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে যায়। সেই হিসেবে, দেশে নষ্ট হওয়া পেঁয়াজের পরিমাণ প্রায় ৯ লাখ টন। এছাড়া আবাদকৃত পেঁয়াজের প্রায় ২ শতাংশ পরবর্তী বছরের বীজের জন্য সংরক্ষণ করা হয়। অর্থাৎ দেশে প্রায় ৮ লাখ টন পেঁয়াজের ঘাটতি রয়েছে।

গত অর্থ বছরে ২০২০-২১ সালে পেঁয়াজের চাহিদা ছিল ৩৫ লাখ টন। ওই বছর উৎপাদিত পেঁয়াজের পরিমাণ ছিল ৩৩ লাখ ৬২ হাজার টন। 
 

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ আমদানি / পেঁয়াজের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • বাজার নিয়ন্ত্রণে কাল থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি
  • দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৫০
  • পেঁয়াজ নিয়ে এবার যেভাবে ভারতীয় রপ্তানিকারকদের ‘কাঁদাচ্ছে’ বাংলাদেশ
  • আমদানির খবরে পাইকারিতে কমছে পেঁয়াজের দাম, খুচরায় প্রভাব নেই

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]