Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ইস্পাতের বাজারে অস্থিরতা, দুই সপ্তাহে রডের দাম বেড়েছে টনে ৪ হাজার টাকা

অর্থনীতি

ওমর ফারুক
27 January, 2024, 10:05 am
Last modified: 27 January, 2024, 11:25 am

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক–কর কমানোর দাবি ইস্পাত খাতের উদ্যোক্তাদের
  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • রডের দাম ১০ দিনে টনপ্রতি ১০,০০০ টাকা বাড়ল; সিমেন্ট বস্তায় ২৫ টাকা বেশি
  • বিশ্ববাজারে স্ক্র্যাপের মূল্যবৃদ্ধি: দেশের বাজারে বাড়ছে এমএস রডের দাম

ইস্পাতের বাজারে অস্থিরতা, দুই সপ্তাহে রডের দাম বেড়েছে টনে ৪ হাজার টাকা

'আন্তর্জাতিক বাজারে কাঁচামালের বুকিং দর বৃদ্ধি, ডলার সংকটের কারণে পর্যাপ্ত আমদানি না হওয়ার কারণে ইস্পাতের কাঁচামালের দাম টনপ্রতি ৮–১০ হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে।'
ওমর ফারুক
27 January, 2024, 10:05 am
Last modified: 27 January, 2024, 11:25 am

ইনফোগ্রাফিক: টিবিএস

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এমএস (মাইল্ড স্টিল) রডের দাম টনপ্রতি প্রায় চার হাজার টাকা বেড়েছে। উৎপাদনকারীরা এর জন্য গ্যাস সরবরাহের ঘাটতি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের বুকিং দরের ক্রমবর্ধমান বৃদ্ধি এবং ডলার সংকটের কারণে কাঁচামাল আমদানি কমে যাওয়াকে দায়ী করেছেন।

ইস্পাত কারখানাগুলোর তথ্যমতে, বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে ৭৫ গ্রেডের প্রতিটন এমএস রড বিক্রি হচ্ছে ৯৩–৯৫ হাজার টাকা দামে। যা নির্বাচনের আগে ছিল টনপ্রতি ৯০ থেকে ৯১ হাজার টাকা।

৭৫ গ্রেডের বিভিন্ন ব্র্যান্ডের রডের মধ্যে বর্তমানে প্রতিটন বিএসআরএম ৯৫ হাজার টাকা, জিপিএস সাড়ে ৯৩ হাজার টাকা, কেএসআরএম ও একেএস ৯৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। নির্বাচনের আগে বাজারে প্রতিটন বিএসআরএম সাড়ে ৯১ হাজার টাকা, জিপিএস সাড়ে ৯০ হাজার টাকা এবং কেএসআরএম ও একেএস ৯০ হাজার টাকা দরে বিক্রি হতো।

ইস্পাত খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, ৭ জানুয়ারির নির্বাচনের পর এখনো অনেক সরকারি প্রকল্পের কাজ পুরোপুরি শুরু হয়নি। এছাড়া বেসরকারি বড় আবাসন-বাণিজ্যিক প্রকল্পের কাজও অনেকটা স্থবির। তারা বলছেন, রডের চাহিদা ও বিক্রি দুটোই বর্তমানে কম।

দেশের শীর্ষ রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেন গুপ্ত বলেন, ইস্পাত খাত এখন সংকটপূর্ণ সময় পার করছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের বুকিং দর বৃদ্ধি, ডলার সংকটের কারণে পর্যাপ্ত আমদানি না হওয়ার কারণে ইস্পাতের কাঁচামালের দাম টনপ্রতি ৮–১০ হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে।

তিনি আরও বলেন, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় বিকল্প জ্বালানি ব্যবহার করে কারখানার উৎপাদন অব্যাহত রাখতে গিয়ে তিনগুণ বাড়তি খরচ গুনতে হচ্ছে।

'নির্মাণ মৌসুম শুরু হলেও এ বছর রডের চাহিদা ও বিক্রির পরিমাণ খুবই কম। ফলে রডের দাম কিছুটা বাড়লেও এই দাম উৎপাদন খরচের চেয়ে বেশি নয়,' বলেন তিনি।

এইচএম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড-এর পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে এই শিল্পে সংকট লেগে আছে। ডলার সংকটের কারণে এখন চাহিদা অনুযায়ী ঋণপত্র খোলা যাচ্ছে না। ফলে ইস্পাতের কাঁচামাল আমদানি চাহিদার তুলনায় কমে ২০ শতাংশে নেমে এসেছে।

সহসা এই সমস্যা না কাটলে কয়েক মাস পর কাঁচামালের তীব্র সংকট হতে পারে বলে মনে করেন এই ব্যবসায়ী।

চট্টগ্রামের আসাদগঞ্জ এলাকার রড ব্যবসায়ী ও মেসার্স জামান এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী এস এম কামরুজ্জামান বলেন, প্রায় দুই মাস নিম্নমুখী থাকার পরে নির্বাচনপরবর্তী সময়ে আবারও বাড়তে শুরু করেছে রডের বাজারদর।

'বিশ্ববাজারে স্ক্র্যাপের দাম ও ডলারের বিনিময়মূল্য বৃদ্ধির প্রভাবে স্বাভাবিকভাবেই রডের দাম কিছুটা বাড়বে। কিন্তু বাজার তার চেয়ে বেশি অস্থির হয়েছে রড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কথিত সিন্ডিকেট করে কারসাজির কারণে,' বলেন তিনি।

তিনি বলেন, এক সময় শুধু চট্টগ্রামেই ছোট-বড় দেড়শ রড উৎপাদনকারী কারখানা ছিল। কিন্তু বিভিন্ন সংকটের কারণে গত কয়েক বছরে বেশির ভাগ প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ রয়েছে।

'এখন রডের পুরো বাজার ১০–১২টি প্রতিষ্ঠানের কাছে জিম্মি। ফলে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এখন সিন্ডিকেট করে পণ্যটির দাম অস্থির করার সুযোগ পাচ্ছে,' বলেন কামরুজ্জামান।

বর্তমানে অটো মিলের ৬০ গ্রেডের মধ্যে প্রতিটন গোল্ডেন ইস্পাত ও এইচএম স্টিল-এর এমএস রড ৯০ হাজার টাকা, বায়েজিদ স্টিল ৮৯ হাজার ৫০০ টাকা, কেআর স্টিল ও এস এস টাইগার ৮৮ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গত দুই সপ্তাহে সেমি অটো মিলের ৬০ গ্রেডের রডের দামও চার হাজার টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতিটন গোল্ডেন ইস্পাত ৬০ গ্রেড রড ৮৬ হাজার টাকা, জিরি সুবেদার ও আল ছাফা ৮৫ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে।

কমেছে কাঁচামাল সরবরাহ

ইস্পাতের কাঁচামাল আমদানি কমে যাওয়ার চিত্র মিলেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন-এর তথ্যেও।

গত বছরের ডিসেম্বরে দেশে স্ক্র্যাপ জাহাজ আমদানি হয়েছে মাত্র ১৭ হাজার ৯৬৯ মেট্রিক টন। এর আগে নভেম্বরে ৫৪ হাজার ১৩৮ মেট্রিক টন, অক্টোবরে ৪৮ হাজার ৩৫৬ মেট্রিক টন, সেপ্টেম্বরে ২১ হাজার ১০৭ মেট্রিক টন এবং আগস্টে এক লাখ ৮১ হাজার ৯৯২ মেট্রিক টন স্ক্র্যাপ জাহাজ আমদানি করা হয়েছিল।

এদিকে আমদানি কমে যাওয়ায় সরবরাহ সংকটে ইস্পাত তৈরির প্রয়োজনীয় কাঁচামাল স্ক্র্যাপ, প্লেট ও বিলেটের দামও অস্বাভাবিক বেড়ে গেছে। গত এক সপ্তাহে এসব কাঁচামালের দাম টনে ৮–১০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোর তথ্যমতে, বর্তমানে ইয়ার্ডে প্রতিটন স্ক্র্যাপ ৬৩ হাজার টাকা, প্লেট ৭৫ হাজার টাকা এবং বিলেট ৭৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অক্টোবরের শেষ নাগাদ স্ক্র্যাপ ৫৫ হাজার টাকা, প্লেট ৬৫ হাজার টাকা এবং বিলেট ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

ইস্পাত ও শিপ ব্রেকিং খাতের ব্যবসায়ী কেআর গ্রুপের চেয়ারম্যান সেকান্দার হোসেন টিংকু বলেন, গত তিন মাসে আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপ জাহাজের দাম টনে ২৫ ডলার পর্যন্ত বেড়ে গেছে। বর্তমানে প্রতিটন স্ক্র্যাপ জাহাজের বুকিং দর ৫২৫ ডলার, যা সেপ্টেম্বরে ছিল ৪৯০–৫০০ ডলার।

বুকিং দর বৃদ্ধি, ঋণপত্র খোলার চ্যালেঞ্জের কারণে স্ক্র্যাপ জাহাজ আমদানি কমে এখন বেশিভাগ ইয়ার্ড বন্ধ রয়েছে। বর্তমানে মাত্র ১০–১২টি ইয়ার্ডে কার্য়ক্রম চলছে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

ইস্পাত শিল্প / ইস্পাত খাত / রড / রডের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক–কর কমানোর দাবি ইস্পাত খাতের উদ্যোক্তাদের
  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • রডের দাম ১০ দিনে টনপ্রতি ১০,০০০ টাকা বাড়ল; সিমেন্ট বস্তায় ২৫ টাকা বেশি
  • বিশ্ববাজারে স্ক্র্যাপের মূল্যবৃদ্ধি: দেশের বাজারে বাড়ছে এমএস রডের দাম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]