Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বার্জার ৮১৩ কোটি টাকায় নতুন কারখানা স্থাপন করবে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 January, 2024, 01:50 pm
Last modified: 25 January, 2024, 01:50 pm

Related News

  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ৮ বছরেও বসেনি গ্যাস পাইপলাইন, উৎপাদন নিয়ে অনিশ্চতায় বিনিয়োগকারীরা
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে

বার্জার ৮১৩ কোটি টাকায় নতুন কারখানা স্থাপন করবে

টিবিএস রিপোর্ট
25 January, 2024, 01:50 pm
Last modified: 25 January, 2024, 01:50 pm

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে তৃতীয় কারখানা স্থাপনে ৮১৩ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালের এপ্রিলে নতুন কারখানায় উৎপাদদন শুরু হবে বলে আশা করছে তারা।

এছাড়াও বার্জার পেইন্টস বাংলাদেশ রাইট শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন তোলার সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক শেয়ারহোল্ডারের জন্য ১:১৭ হিসেবে রাইট শেয়ার দেবে কোম্পানিটি। অর্থাৎ প্রতি ১৭টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাওয়া যাবে।

তবে প্রতিষ্ঠানটির মূল কোম্পানি জেঅ্যান্ডএন ইনভেস্টমেন্টস (এশিয়া) লিমিটেড রাইট শেয়ার কেনার অধিকার প্রয়োগ করবে না। জেঅ্যান্ডএনের কাছে বার্জারের ৯৫ শতাংশ রয়েছে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে ফ্রি ফ্লোট শেয়ার বাড়িয়ে ১০ শতাংশ করার জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডার এবং কর্মচারীদের জন্য ২৫.৯২ লাখ রাইট শেয়ার ছেড়েছে। 

মোট ৪.০৯ লাখ শেয়ার কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীরদের মধ্যে ইস্যু করা হবে এবং অবশিষ্ট ২১.৮২ লাখ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের দেওয়া হবে। 

সবশেষে সাধারণ শেয়ারহোল্ডাররা প্রতিটি রাইট শেয়ার ১ হাজার ৩৭৬ টাকায় কিনতে পারবেন।

রাইট শেয়ার ইস্যু করার বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। সেখানে শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে রাইট শেয়ার ইস্যুর অনুমতি চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

কোম্পানিটি প্রতিটি রাইট শেয়ারের দাম নির্ধারণ করেছে ১ হাজার ৩৭৬ টাকা, যার প্রিমিয়াম ১ হাজার ৩৬৬ টাকা।

Related Topics

টপ নিউজ

বার্জার / বার্জার পেইন্ট / বিনিয়োগ / কারখানা স্থাপনে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ৮ বছরেও বসেনি গ্যাস পাইপলাইন, উৎপাদন নিয়ে অনিশ্চতায় বিনিয়োগকারীরা
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]