Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
'ব্যাংকের অবস্থা কোথায় খারাপ- লিখিত দিয়ে যান, আমরা খতিয়ে দেখব': অর্থমন্ত্রী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 November, 2022, 08:10 pm
Last modified: 29 November, 2022, 08:17 pm

Related News

  • প্রবাসীদের জন্য নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • প্রবাসীদের সুবিধার্থে সৌদি আরবে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চায় সরকার
  • সুদহার বেঁধে না দিলে ব্যাংক খাত খুঁজে পাওয়া যেত না: অর্থমন্ত্রী
  • বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ চান অর্থমন্ত্রী
  • প্রত্যাশা অনুযায়ী রেমিট্যান্স আসছে না: অর্থমন্ত্রী

'ব্যাংকের অবস্থা কোথায় খারাপ- লিখিত দিয়ে যান, আমরা খতিয়ে দেখব': অর্থমন্ত্রী

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) সচিবালয়ে তার দপ্তরে গৃহনির্মাণ ঋণ ব্যবস্থাপনা মডিউলের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এসময় তিনি বলেন, ‘আমরা সব কিছুতেই পরিবর্তন নিয়ে এসেছি। এমনকি আগে যেভাবে বাজেট পেশ করতাম– সেখানেও পরিবর্তন আনা হয়েছে। সব কিছু ডিজিটাল করা হয়েছে’। 
টিবিএস রিপোর্ট
29 November, 2022, 08:10 pm
Last modified: 29 November, 2022, 08:17 pm
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল/ ফাইল ছবি

দেশের সার্বিক ব্যাংকিং ব্যবস্থার বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, 'ব্যাংকের অবস্থা কোথায় খারাপ, লিখিত দিয়ে যান, আমরা খতিয়ে দেখব।'

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) সচিবালয়ে তার দপ্তরে গৃহনির্মাণ ঋণ ব্যবস্থাপনা মডিউলের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এসময় তিনি বলেন, 'আমরা সব কিছুতেই পরিবর্তন নিয়ে এসেছি। এমনকি আগে যেভাবে বাজেট পেশ করতাম– সেখানেও পরিবর্তন আনা হয়েছে। সব কিছু ডিজিটাল করা হয়েছে'। 

ইতঃপূর্বে ইসলামী ব্যাংকসহ কিছু ব্যাংকের ঋণ জালিয়াতি নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটি প্রতিবেদন প্রকাশ করে। সচিবালয়ে সাংবাদিকরা এই প্রসঙ্গে অর্থমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন। 

গৃহনির্মাণ ঋণ ব্যবস্থাপনা মডিউল উদ্বোধন উপলক্ষে মুস্তফা কামাল বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে- ২০১৮ সালের ৩০ জুলাই সরকারি কর্মচারীদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে "সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণ প্রদান নীতিমালা" প্রণয়ন করা হয়। 

বর্তমানে সরকারি কর্মচারী, পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের শিক্ষক/কর্মচারী এবং প্রধান বিচারপতি ও সুপ্রীম কোর্টের বিজ্ঞ বিচারকগণের জন্য গৃহনির্মাণ ঋণ কার্যক্রম চলমান রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ঋণ আবেদনের প্রক্রিয়া ডিজিটাইজড করা  হলে অনেক সমস্যার সমাধান হবে এবং তাতে সময়ও কম লাগবে। এটি করা গেলে, আবেদনকারী সরাসরি অনলাইনে অর্থ বিভাগে আবেদন করতে পারবে। ফলে ব্যাংক  ও মন্ত্রণালয় মিলে খুব অল্প সময়ের মধ্যে অর্থ বিভাগ থেকে মঞ্জুরি আদেশ জারি করতে পারবে। 

অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, হিসাব মহানিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম এবং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুরশেদুল কবীর।

Related Topics

টপ নিউজ

ব্যাংকিং ব্যবস্থা / অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • প্রবাসীদের জন্য নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • প্রবাসীদের সুবিধার্থে সৌদি আরবে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চায় সরকার
  • সুদহার বেঁধে না দিলে ব্যাংক খাত খুঁজে পাওয়া যেত না: অর্থমন্ত্রী
  • বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ চান অর্থমন্ত্রী
  • প্রত্যাশা অনুযায়ী রেমিট্যান্স আসছে না: অর্থমন্ত্রী

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]