৫ পাউন্ডের চেয়ার নিলামে বিক্রি হলো ১৬ হাজার পাউন্ডে!
ইংল্যান্ডের একটি জাঙ্ক দোকান থেকে ৫ পাউন্ডে কেনা বিরল একটি কাঠের চেয়ার নিলামে ১৬ হাজার পাউন্ডের বেশি দামে বিক্রি হয়েছে।
চেকারবোর্ডের আদলে তৈরি চেয়ারটি অস্ট্রিয়ান শিল্পী কোলোমান মোসারের ডিজাইন করা আসবাবপত্রের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। বিংশ শতাব্দীর গ্রাফিক আর্টে যথেষ্ট প্রভাব ফেলেন মোসার।
১৯১৮ তে মৃত্যুবরণ করেন এই শিল্পী।
১৯০২ সালে ডিজাইন করা চেয়ারটিকে ১৮ শতকের ঐতিহ্যবাহী ল্যাডার-ব্যাক চেয়ারের সংস্করণ হিসেবে উল্লেখ করেছে সোর্ডার্স নিলাম ঘর।
ভিয়েনা স্কুল অব অ্যাপ্লাইড আর্টসের শিক্ষক মোসার তার জীবদ্দশায় পোস্টেজ স্ট্যাম্প থেকে শুরু করে ম্যাগাজিন ভিগনেট, ফ্যাশন স্টেইনড গ্লাসের জানালা পর্যন্ত ডিজাইন করেছেন। এছাড়া চীনামাটি ও সিরামিকের বাসন, ব্লো গ্লাস, টেবিলওয়্যার, রুপা, গয়নাসহ বিস্তৃত ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন করেছেন।
নিলামে বিক্রয়ের দায়িত্বে থাকা জন ব্ল্যাক বলেন, "চেয়ারটি আবার অস্ট্রিয়াতেই ফিরে যাচ্ছে দেখে আনন্দিত আমরা।"
- সূত্র- গুডনিউজ নেটওয়ার্ক
