Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
মাইক্রো হোম: ৭ মিটারের শস্যগোলা যখন দোতলা বাড়ি!

অফবিট

টিবিএস ডেস্ক
01 February, 2022, 02:35 pm
Last modified: 01 February, 2022, 03:16 pm

Related News

  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন
  • চ্যাটজিপিটির লেখা বক্তৃতা দিয়ে বিয়ে পড়ানোয় ডাচ দম্পতির বিয়ে বাতিল করল আদালত
  • দেশে নেদারল্যান্ডস মডেলে কৃষি উন্নয়ন চান প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
  • চীনা চিপ নির্মাতা নেক্সপেরিয়াকে নিয়ে টানাপোড়েনে আন্দোলিত বৈশ্বিক গাড়ি শিল্প
  • বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের এনআইএমডি প্রতিনিধিদলের বৈঠক

মাইক্রো হোম: ৭ মিটারের শস্যগোলা যখন দোতলা বাড়ি!

নেদারল্যান্ডসে গবাদিপশুর সংখ্যা হ্রাস পাওয়ায় শস্যদানার চাহিদা কমে গেছে। ফলে গ্রাম্য এলাকাগুলোতে প্রচুর শস্যগোলা অব্যবহৃত পড়ে আছে। স্টেলা চান, মানুষ এসব গোলা পুনর্ব্যবহার করুক। কারণ এগুলো ভেঙে ফেলা বা রিসাইকেল করাও বেশ ব্যয়বহুল কাজ।
টিবিএস ডেস্ক
01 February, 2022, 02:35 pm
Last modified: 01 February, 2022, 03:16 pm

নেদারল্যান্ডসের ডিজাইন একাডেমী আইন্ডহোভেন থেকে সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছেন স্টেলা ভ্যান বিয়ারস। বইয়ের পাতায় স্থাপত্যবিদ্যা নিয়ে যা শিখেছেন তার বাস্তব প্রয়োগ ঘটাতে এক অভিনব এক্সপেরিমেন্টই করে বসেছেন তিনি, যা আগে কেউ কল্পনা করেনি। পৃথিবীতে কত শত রকম অদ্ভুত বাড়িই না রয়েছে, সেই তালিকায় এবার নিজের কাজকে অন্তর্ভুক্ত করেছেন এই ডাচ তরুণী। কিভাবে? কারণ তিনি শস্য মজুদের ছোট্ট এ গোলাকেই পরিণত করেছেন নিজের বাড়িতে!  

'সাইলো লিভিং' নামের একটি প্রজেক্টের আওতায় এই গোলা-বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন স্টেলা। ওয়াচটাওয়ার ধাঁচের এবং মেটালের তৈরি, পরিত্যক্ত শস্যগোলাকে দুইতলা বাসস্থানে রূপ দিয়েছেন তিনি। তিনি মনে করেন, সাময়িকভাবে থাকার জন্য এটি একটি অপশন হতে পারে।

প্রজেক্টের জন্য সাত মিটার উঁচু একটি শস্যগোলাকে বেছে নিয়েছিলেন স্টেলা। যদিও এগুলো থাকার জন্যে খুব একটা উপযুক্ত নয়, তবে এ ধরনের 'সাইলো' বা শস্যগোলার কিছু ইতিবাচক দিকও রয়েছে। আর তা হলো, কোনোরকম প্ল্যানিং পারমিশন বা অনুমতি ছাড়াই গ্রামাঞ্চলে এসব শস্যগোলা বসানো যায়। 

এদিকে নেদারল্যান্ডসে গবাদিপশুর সংখ্যা হ্রাস পাওয়ায় শস্যদানার চাহিদা কমে গেছে। ফলে গ্রাম্য এলাকাগুলোতে প্রচুর শস্যগোলা অব্যবহৃত পড়ে আছে। স্টেলা চান, মানুষ এসব গোলা পুনর্ব্যবহার করুক। কারণ এগুলো ভেঙে ফেলা বা রিসাইকেল করাও বেশ ব্যয়বহুল কাজ।

"আপনি গ্রাম্য এলাকাগুলোতে সবসময়ই এসব গোলা খুঁজে পাবেন। আমি সবসময়ই চাইতাম এগুলোর ভেতরে যেতে, যেন সাময়িকভাবে একটা থাকার জায়গা খুঁজে পাই", বলেন স্টেলা।

নিজের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে স্টেলা অনলাইনে ৭ মিটার উচ্চতার একটি শস্যগোলা অর্ডার করতে যান। কিন্তু তার উদ্দেশ্য জানার পর গোলার মালিক নিজেই তাকে বিনামূল্যে এটি দিয়ে দেন। 

'সাইলো'র মতো শস্যগোলাতে আসলে মানুষ ঢোকার কোনো উপায়ই থাকে না। তাই স্টেলা এটিকে নিজের মতো করে বদলে নিতে শুরু করেন।

প্রথমেই তিনি গোলার মধ্যে দুটি দরজা বসান, এরপর একটি স্পাইরাল সিড়ি এবং অ্যাক্সেস ডেক বসান। ভেতরে যতখানি সম্ভব বেশি জায়গা রাখতে তিনি দুটি আলাদা ফ্লোর তৈরি করেন এবং মই ও সিঁড়ির মাধ্যমে দুটি তলার মধ্যে যোগাযোগের ব্যবস্থা রাখেন।

স্টেলা তার এই ছোট্ট বাড়ির নিচতলাকে বসার ঘর, কাজ বা খাওয়ার জায়গা হিসেবে ব্যবহার করেন। উপরের অংশতে শুধুমাত্র একটি ম্যাট্রেস রেখেছেন তিনি; সেখানেই চলে তার সুখনিদ্রা। এখানেই শেষ নয়; স্টেলার গোলা-বাড়ির দুটি তলাতেই আছে প্রজেক্টিং জানালা এবং স্কাইলাইট যা লুকআউট পয়েন্ট হিসেবে কাজ করে।

"সিলিন্ড্রিক্যাল বাড়ি আমরা সাধারণত খুব একটা দেখি না। তাই এটা নির্মাণ করা আমার জন্য এক রকম চ্যালেঞ্জই ছিল", বলেন স্টেলা।

তিনি আরও জানান, 'সাইলো'র মতো শস্যগোলা দিয়ে যত রকম বাড়ি বানানো যাবে, সবগুলোতেই মানসম্মত উপকরণ ব্যবহার করা হয়। তাই যে কেউই চাইলে নিজেদের ইচ্ছামতো করে গড়ে নিতে পারেন বাড়ি। স্টেলার প্রত্যাশা, 'সাইলো'র মালিকেরাও যেন তাকে দেখে সৃজনশীলতার প্রতি আগ্রহী হন।

স্টেলা আরও জানান, প্রথম প্রজেক্ট নিয়ে তিনি বেশ খুশি। কিন্তু দ্বিতীয়বার যদি তিনি সাইলো হাউজ বানাতে যান তাহলে তিনি এতে আরও কিছু পরিবর্তন আনবেন। তাছাড়া সাইলো যত বড় হবে, সেখানে থাকার জায়গাও বেশি হবে।

সূত্র: ডিজিন

Related Topics

টপ নিউজ

শস্যগোলা / বাড়ি / রিসাইকেল / নেদারল্যান্ডস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন
  • চ্যাটজিপিটির লেখা বক্তৃতা দিয়ে বিয়ে পড়ানোয় ডাচ দম্পতির বিয়ে বাতিল করল আদালত
  • দেশে নেদারল্যান্ডস মডেলে কৃষি উন্নয়ন চান প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
  • চীনা চিপ নির্মাতা নেক্সপেরিয়াকে নিয়ে টানাপোড়েনে আন্দোলিত বৈশ্বিক গাড়ি শিল্প
  • বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের এনআইএমডি প্রতিনিধিদলের বৈঠক

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]