Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
পোষা সাপ নিয়ে সার্ফিং করতে নেমে জরিমানা গুণলেন অস্ট্রেলিয়ান নাগরিক!

অফবিট

টিবিএস ডেস্ক
19 September, 2023, 10:45 am
Last modified: 19 September, 2023, 11:05 am

Related News

  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  

পোষা সাপ নিয়ে সার্ফিং করতে নেমে জরিমানা গুণলেন অস্ট্রেলিয়ান নাগরিক!

পোষা সাপ নিয়ে সার্ফিং করায় চলতি সপ্তাহে তাকে ২৩২২ অস্ট্রেলিয়ান ডলার (১৪৯৫ মার্কিন ডলার) জরিমানা করা হয়।
টিবিএস ডেস্ক
19 September, 2023, 10:45 am
Last modified: 19 September, 2023, 11:05 am
ছবি: হিগর ফিউজা ভিয়া নাইন নিউজ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে পোষা সাপ নিয়ে সাগরে সার্ফিং করায় এক ব্যক্তিকে জরিমানা করেছে অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী কর্তৃপক্ষ। খবর বিবিসির। 

হিগর ফিউজা নামের ওই ব্যক্তির পোষা সাপ 'শিবা' ব্রেডলি কার্পেট পাইথন প্রজাতির সাপ। চলতি মাসের শুরুতে গলায় সাপ নিয়ে ফিউজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর নিজের সাপের সঙ্গে সঙ্গে তিনিও স্থানীয় সেলিব্রেটি হয়ে ওঠেন।

কিন্তু তাদের এই স্বল্পস্থায়ী খ্যাতি বন্যপ্রাণী সুরক্ষা কর্মকর্তাদেরও সতর্ক করে দেয়। তারা বলছেন, ফিউজা সাপটিকে বিপদের মুখে ফেলে দিয়েছিলেন এবং জনসমক্ষে নিয়ে গিয়ে সাপ রাখার অনুমতি লঙ্ঘন করেছেন।

কুইন্সল্যান্ডের পরিবেশ ও বিজ্ঞান বিভাগ বলছে, স্থানীয় গণমাধ্যমে ফিউজার সাপ নিয়ে সার্ফিং করার ভিডিও চোখে পড়ার পর তারা তদন্ত শুরু করেন এবং চলতি সপ্তাহে তাকে ২৩২২ অস্ট্রেলিয়ান ডলার (১৪৯৫ মার্কিন ডলার) জরিমানা করা হয়।

A Gold Coast surfer with a pet python decided to take the reptile out for a spin on his board, with drone footage showing the pair enjoying a few waves in the sunshine. https://t.co/IyJTbAmIrw pic.twitter.com/H8m8jla6Vt— ABC News (@ABC) September 6, 2023

বন্যপ্রাণী কর্মকর্তা জোনাথন ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেন, নেটিভ পোষা প্রাণীকে জনসমক্ষে নিয়ে গেলে এটি তাদের জন্য 'অপ্রয়োজনীয় চাপ' সৃষ্টি করতে পারে এবং এর ফলে তারা 'অনাকাঙ্ক্ষিত আচরণ' করতে পারে।

"সাপ অবশ্যই ঠান্ডা রক্তের প্রাণী এবং সাঁতার জানা সত্ত্বেও তারা সাধারণত পানি এড়িয়ে চলে। ওই সাপটিকে যখন পানিতে নামানো হয়, সাগরের পানি এর কাছে খুবই ঠান্ডা মনে হওয়ার কথা। একমাত্র সামুদ্রিক সাপেরই পানিতে থাকতে কোনো সমস্যা হয় না", যোগ করেন তিনি। 

এছাড়াও, এ ঘটনার ফলে জনসাধারণের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে এবং অজগরটির স্থানীয় বন্যপ্রাণীদের মধ্যে রোগ ছড়িয়ে দেওয়ার ঝুঁকিও রয়েছে বলে জানান ম্যাকডোনাল্ড।

তবে ফিউজা এর আগে স্থানীয় গণমাধ্যমকে বলেছিলেন যে, তার পোষা সাপ শিবা পানি পছন্দ করে এবং অন্তত ১০বার তার সঙ্গে সার্ফিং করেছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে ফিউজা বলেন, "আমি সবসময়ই সাপটিকে সমুদ্রসৈকতে নিয়ে আসি এবং সে পানি ভালোবাসে। তাই আমি একদিন তাকে সার্ফিং করতে নিয়ে আসার সিদ্ধান্ত নেই।"

"যখন সে কোনোকিছু পছন্দ করে না তখন হিস হিস শব্দ করে; কিন্তু পানিতে নামলে সে এরকম শব্দ করে না, বরং খুব ভালো মেজাজে থাকে", বলেন তিনি।

প্রসঙ্গত, শিবাই রেইনবো বে সমুদ্রসৈকতে সার্ফিং করতে গিয়ে খ্যাতি পাওয়া প্রথম প্রাণী নয়। এর আগে 'ডাক' নামের একটি হাঁসও এখানে সার্ফিং করেছে, এমনকি একবার এটি অস্ট্রেলিয়ান সার্ফিং চ্যাম্পিয়ন স্টেফ গিলমোরের সার্ফবোর্ডেও উঠে পড়েছিল। 

Related Topics

টপ নিউজ

সাপ / সার্ফিং / জরিমানা / অস্ট্রেলিয়ান / ভাইরাল / ভিডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]