Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
চ্যাটজিপিটির সাহায্যে গল্প লেখার হিড়িক, গল্প জমা নেওয়া বন্ধ রাখলো ম্যাগাজিন! 

অফবিট

টিবিএস ডেস্ক
22 February, 2023, 02:40 pm
Last modified: 22 February, 2023, 03:07 pm

Related News

  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • এআই কি আসলেই চাকরির বাজারে ধস নামাবে? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে

চ্যাটজিপিটির সাহায্যে গল্প লেখার হিড়িক, গল্প জমা নেওয়া বন্ধ রাখলো ম্যাগাজিন! 

চ্যাটজিপিটির সাহায্যে লেখা প্রচুর গল্প জমা পড়ায়, গল্প জমা নেওয়ার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে বৈজ্ঞানিক কল্পকাহিনী ও ফ্যান্টাসি ম্যাগাজিন ক্লার্কসওয়ার্ল্ড ম্যাগাজিন।
টিবিএস ডেস্ক
22 February, 2023, 02:40 pm
Last modified: 22 February, 2023, 03:07 pm
ছবি: ফাস্ট কোম্পানি/গেটি ইমেজেস

চ্যাটজিপিটির সাহায্যে লেখা প্রচুর গল্প জমা পড়ায় নিজেদের প্রকাশনায় গল্প জমা নেওয়ার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে আমেরিকান ম্যাগাজিন ক্লার্কসওয়ার্ল্ড ম্যাগাজিন। সোমবার (২০ ফেব্রুয়ারি) টুইটারে এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন বৈজ্ঞানিক কল্পকাহিনী ও ফ্যান্টাসিভিত্তিক এই মাসিক ম্যাগাজিনের সম্পাদক নিল ক্লার্ক।

হুগো অ্যাওয়ার্ডজয়ী এ ম্যাগাজিনের সম্পাদক তার বিবৃতিতে বলেন, "গল্প জমা নেওয়ার প্রক্রিয়া আপাতত বন্ধ আছে। সেটা কেন তা অনুমান করা খুব কঠিন নয়।" তার এ বিবৃতির জবাবে জনৈক টুইটার ব্যবহারকারী যখন তাকে পরামর্শ দেন, নিল চাইলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে লেখা গল্পগুলো চিহ্নিত করতে এআই টুল (কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কোনো যন্ত্র) ব্যবহার করতে পারেন; তখন ক্লার্ক জবাব দেন- "এসব ডিটেকশন টুলের কোনোটাই আসলে তেমন নির্ভরযোগ্য না।"

২০২২ সালের শেষের দিকে, যখন ওপেনএআই'র চ্যাটজিপিটি টুল জনপ্রিয় হতে শুরু করে; তখন থেকে ক্লার্কসওয়ার্ল্ড ম্যাগাজিনের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে লেখা গল্প-উপন্যাস আসতে শুরু করে। বর্তমানে এটি চরম রূপ ধারণ করেছে জানিয়ে পাঁচদিন  আগেই একটি ব্লগপোস্ট লিখেছিলেন নিল ক্লার্ক। এরপরেই ম্যাগাজিনের সর্বশেষ সিদ্ধান্তটি আসে।

Submissions are currently closed. It shouldn't be hard to guess why.

— clarkesworld (@clarkesworld) February 20, 2023

ক্লার্কের প্রদত্ত ডেটা থেকে দেখা গেছে, ২০২২ সালের অক্টোবরের আগে ক্লার্কসওয়ার্ল্ড ম্যাগাজিনকে প্লেজারিজম বা এআই অথবা চ্যাটবট দিয়ে লেখা গল্প-প্রবন্ধ পাঠানোর দায়ে প্রতি মাসে ২৫ জনেরও কম লেখককে নিষিদ্ধ করতে হতো। কিন্তু ২০২২ সালের ডিসেম্বরে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫০ জনে দাঁড়ায়।

অন্যদিকে, ২০২৩ সালের জানুয়ারিতে একই অভিযোগে নিষিদ্ধের সংখ্যা দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়ে প্রায় ১২০ জনে দাঁড়ায়। কিন্তু ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, অর্থাৎ চলতি মাসে এক লাফে ৫০০ জনেরও বেশি মানুষকে নিষিদ্ধ করতে বাধ্য হয় ম্যাগাজিনটি।

অন্যান্য সম্পাদকদের সাথে কথা বলে নিল ক্লার্ক দেখেছেন, তার ম্যাগাজিনের ক্ষেত্রে এই নকল লেখা জমা দেওয়ার পরিমাণ অনেক বেশি। তার ভাষ্যে, "এসব লেখা ফিরিয়ে দেওয়া বা নিষিদ্ধ করা এতদিন খুব সহজ ছিল, কিন্তু এখন এটি যে হারে বাড়ছে তাতে নিয়মে পরিবর্তন আনা অত্যাবশ্যক। আর প্রযুক্তিও দিন দিন উন্নতই হচ্ছে, ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এবং নকল লেখা চিহ্নিত করা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।"

Updated version of the graph. pic.twitter.com/dDeWDhHZiM— clarkesworld (@clarkesworld) February 21, 2023

ক্লার্ক আরও যোগ করেন, তার ম্যাগাজিনের মতো যেসব প্রকাশনা আছে তাদের হয়তো লেখা জমা নেওয়ার ক্ষেত্র সীমাবদ্ধ করতে হবে এবং শুধুমাত্র 'পরিচিত' লেখকদের কাছ থেকে লেখা গ্রহণ করতে হবে; কিংবা জমাদানকারীকে নিজের কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে যা দিয়ে তাকে চেনা যায়। কিন্তু এসবের কোনো উপায়ই নিল ক্লার্কের মনঃপূত হচ্ছে না।

তিনি বলেন, "এটা খুবই স্পষ্ট যে ব্যবসা টেকসই হবে না এবং এ পদ্ধতি অবলম্বন করলে হয়তো তা নতুন ও আন্তর্জাতিক লেখকদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।"

নিল ক্লার্কের ব্লগপোস্টে অনেকেই তার সাথে সহমত প্রকাশ করলেও, কেউ কেউ আবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়াকে সমর্থন করেছেন। জনৈক ব্যক্তি লেখেন, "আমার আইডিয়াগুলো চ্যাটজিপিটিকে দিতে পারা এবং সেগুলো গুছিয়ে আনা, আমার সঙ্গে গল্পের চরিত্র সেজে কথা বলা- এগুলো আমার খুবই দরকার ছিল। বলা যায়, এভাবে আমি পুরো একটা উপন্যাস তৈরি করেছি।"

কিন্তু একথা বলাই বাহুল্য যে- উপন্যাস 'তৈরি করা' আর উপন্যাস 'লেখা'র মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কিন্তু বাস্তব আর বৈজ্ঞানিক কল্পকাহিনীর মধ্যে যখন সংঘর্ষ হয় তখন এমনটাই ঘটে!

সূত্র: ফাস্ট কোম্পানি 

Related Topics

টপ নিউজ

চ্যাটজিপিটি / এআই / কৃত্রিম বুদ্ধিমত্তা / ম্যাগাজিন / সায়েন্স ফিকশন / গল্প জমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • এআই কি আসলেই চাকরির বাজারে ধস নামাবে? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]