মমতার তৃণমূল কংগ্রেস কি ভেঙে গেল?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির মাত্র এক মাসের মাথায় নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়েছে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। দলটির ভেতরে চলা তীব্র অসন্তোষের জেরে কার্যত ভেঙে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া স্বপ্নের দল। ৩ জুন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন স্পিকার রথীন্দ্র বসু।
