বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করাসহ যেসব অভিযোগ ইনকিলাব মঞ্চের
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার পেছনের দেশি-বিদেশি চক্রান্ত উদ্ঘাটনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ৩ জুন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
