কবে কাটবে ইসলামী ব্যাংক নিয়ে অস্থিরতা?
দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক আবারো অস্থিরতার মুখে পড়েছে। নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং জলকামান ব্যবহারের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ১ জুন সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কেন বারবার ইসলামী ব্যাংক নিয়ে এই অস্থিরতা? কখন, কার দখলে ছিল ব্যাংকটি? চলুন জেনে নেই।
