যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে কারা?
সপ্তাহজুড়েই ব্রিটেনের রাজনীতির কেন্দ্রবিন্দুতে কিয়ার স্টারমার। জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানতে না পারা ও স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর এখন প্রশ্নের মুখে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব। এ অবস্থায় তাই বিকল্প নেতৃত্ব নিয়েই আগ্রহ কম বেশি সবার। কে হতে যাচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী?
