যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছে কট্টরপন্থি গোষ্ঠী
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেই, ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ভেস্তে দিতে সক্রিয় হয়ে উঠেছে ইরানের কট্টরপন্থি গোষ্ঠী 'জেবহে-ই পায়দারি' বা 'এন্ডুরেন্স ফ্রন্ট'। তাদের সাফ কথা, যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলানো মানেই, বিপ্লবের সাথে বেইমানি।
