আতশবাজি কারখানায় বিস্ফোরণের কারণ কী?
চীনের হুনান প্রদেশের, একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকাজে নামে শতাধিক কর্মী। ঘটনার কারণ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
