বিকেল বা সন্ধ্যায় আবার বৃষ্টি শুরু হবে?
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। সঙ্গে রয়েছে মেঘের গর্জন এবং দমকা হাওয়া। এমন বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। রাজধানীর বেশ কিছু স্থানে এরই মধ্যে পানি জমে যাওয়ায় ভোগান্তি আরও চরমে পৌঁছেছে। সবার মনে এখন একটাই প্রশ্ন—কখন থামবে এই বৃষ্টি?
