যশোর ঈদগাহ মাঠে জনসভায় প্রধানমন্ত্রী
যশোর সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৭ এপ্রিল তিনি বেতনা নদীর সংযোগ উলাশী-যদুনাথপুরে প্রায় সাড়ে চার কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে যোগ দেন সুধী সমাবেশে। এরপর যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি ঐতিহ্যবাহী শতবর্ষী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে যশোর ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেন।
