বাগানের ভেতর বাঁশ-গাছ দিয়ে তৈরি সুড়ঙ্গে কী হতো?
লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি বাগানের ভেতরে মাটি খুঁড়ে তৈরি করা সুড়ঙ্গে মাদক সেবন ও বিক্রি চলত বলে অভিযোগ ওঠেছে। সুড়ঙ্গটির ভেতরে বাঁশ ও গাছের ডাল দিয়ে তৈরি ঢাকনা, ওঠানামার জন্য সিঁড়ি এবং বিছানার ব্যবস্থাও দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
