ইরানে স্থল অভিযান চালানোর সক্ষমতা আছে যুক্তরাষ্ট্রের?
শত্রুর বন্ধুও আমার শত্রু। আন্তর্জাতিক ভূরাজনীতিতে এটি বহুল প্রচলিত একটি তত্ত্ব। যুদ্ধের ময়দানে শত্রুকে যে সাহায্য করবে, তার উপরও ব্যাপক হামলা হবে, এটিই স্বাভাবিক। এই তত্ত্ব অনুসারেই, মধ্যপ্রাচ্যের একটি দেশে তীব্র হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের খার্গ দ্বীপ দখলে যদি ওই দেশটি যুক্তরাষ্ট্রকে সহায়তা করে, তবে হামলা চলবে অবিরত। যুক্তরাষ্ট্র কী আসলেই খার্গ দ্বীপ দখলে স্থল অভিযান চালাবে? যদি চালায় তবে তার পরিণতি কী হবে? টিবিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই এসব প্রশ্নের উত্তর।
