খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: ডা. জোবায়দা রহমান
গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য 'শ্রেষ্ঠ অদম্য নারী' সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ৮ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 'অদম্য নারী পুরস্কার ২০২৬' এর আয়োজন করা হয়।
