যুক্তরাষ্ট্রের ওপর কি ভরসা কমছে ভারত-কানাডার?
কথায় আছে নদীর এ কূল ভাঙে অকূল গড়ে। ভারত-কানাডার সম্পর্কও যেন তাই। এই তো কিছুদিন আগেও দু'দশের সম্পর্কে টানাপোড়েন চলছিল। একে অপরের কূটনীতিকদের বহিষ্কার ও ভিসা কার্যক্রম বন্ধ ছিল। সেই তারাই এখন এক ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছেন। সম্পর্কের এই হঠাৎ উষ্ণতার নেপথ্যের কারিগর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায়ে এসেই ভারত ও কানাডার মতো দুই মিত্র দেশের ওপর ক্ষুব্ধ হন তিনি। চাপিয়ে দেন উচ্চ শুল্কের বোঝা। যুক্তরাষ্ট্রের এ ধাক্কা সামাল দিতেই এবার হাতে হাত মিলিয়েছেন নরেন্দ্র মোদি ও মার্ক কার্নির সরকার। করেছেন বেশ কিছু চুক্তি।
