লোগোর পরিবর্তনের মাধ্যমে কিসের ইঙ্গিত দিচ্ছে বাংলালিংক?
২ দশকের বেশি সময় পর লোগো পরিবর্তন করেছেন মোবাইল অপারেটর বাংলালিংক। কর্তৃপক্ষ বলছে, একটি পর্ব শেষ করে আরেকটি পর্বে ঢুকছে বাংলালিংক। এই পদযাত্রায় শুধু কল বা ইন্টারনেট সেবা নয়, একটি পরিপূর্ণ ডিজিটাল প্লাটফর্ম হয়ে উঠবে বাংলালিংক।
