নরসিংদীতে ধর্ষণের পর হত্যা; প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ৭
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে হত্যা করা হয় বলে জানিয়েছেন পুলিশ। ২৮ ফেব্রুয়ারি সকালে, প্রেস ব্রিফিংয়ে এ কথা জানায় জেলা পুলিশ সুপার। এদিকে, ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল আসামি নূরাসহ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৭ জন।
