চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কী কথা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের?
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ২৩ ফেব্রুয়ারি সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
