খুলনা বিভাগের কোন জেলা কার নিয়ন্ত্রণে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ চোখে পড়েছে উপকূল ঘেঁষা খুলনা বিভাগে। দেশের অন্য বিভাগগুলোতে বিএনপি দাপট দেখালেও ব্যতিক্রম ছিল দক্ষিণাঞ্চল। এ বিভাগে জামায়াতের দাপটের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি বিএনপি। ৩০০ আসনের মধ্যে এককভাবে ২১২টি আসন জেতা বিএনপিকে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে এ বিভাগে।
