বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি হতে পারে আজ
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি হতে পারে আজ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সময় রাত ১১টায় এই চুক্তিতে সই হওয়ার কথা রয়েছে। চুক্তি হলে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত বিদ্যমান পাল্টা শুল্কহার ২০ শতাংশ থেকে আরও কমতে পারে বলে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
