শান্তি আলোচনার আগে ইউক্রেনের জ্বালানি খাতে রাশিয়ার ভয়াবহ হামলা
ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই ভয়াবহ হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা। এমন এক সময়ে এই হামলা চালানো হলো যখন ইউক্রেনের তাপমাত্রা হিমাঙ্কের ২০ ডিগ্রি নিচে নেমে গেছে।
