ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর, জবাব দিতে প্রস্তুত তেহরান
ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র—এমন জল্পনার মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়েছে। অঞ্চলটিতে বিমানবাহী রণতরিসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করার পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একটি সুসজ্জিত নৌবহর বা 'আর্মাডা' পাঠানোর ঘোষণা দিয়েছেন।
