নির্বাচনী প্রচারে বিরোধী শিবিরকে যে বার্তা দিলেন মির্জা আব্বাস
ঢাকা-০৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, একটি দল এবং তাদের একটি বাচ্চা দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তবে দেশের মানুষ বিভ্রান্তির এই ফাঁদে পা দেবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি। ২৮ জানুয়ারি রাজধানীর পল্টন এলাকায় গণমিছিল শেষে বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
