প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক কেন?
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির চার সদস্যের একটি প্রতিনিধি দল ১৮ জানুয়ারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
