নির্বাচন কমিশন দাবি না মানলে কী কর্মসূচি ছাত্রদলের?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে অবস্থান নেওয়া কর্মসূচি রাত পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। ১৮ জানুয়ারি ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
