কেন জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করলেন জেলেনস্কি?
ইউক্রেনে এখন ভয়াবহ শীত। রাতে তাপমাত্রা নামে প্রায় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে। এ অবস্থায় বিদ্যুৎ, পানি ও ঘর গরমের ব্যবস্থা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে দেশটিতে। আর একেই যুদ্ধের মাঠে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছেন পুতিন। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে রুশ সেনারা। এতে তীব্র শীতে জবুথুবু অবস্থা কয়েক লাখ ইউক্রেনীয়র। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
